Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত-বিরাটকে বাদ রেখেই ভারতীয় এ দল ঘোষণা, বাংলা থেকে একমাত্র অভিষেক

ভারত এ দল রজত পাতিদারের নেতৃত্বে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। 

রোহিত-বিরাটকে বাদ রেখেই ভারতীয় এ দল ঘোষণা, বাংলা থেকে একমাত্র অভিষেক

রোহিত ও বিরট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 September 2025 00:09

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার (Roit Sharma) নেতৃত্বে ভারত আগমী মাসে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। কিন্তু তার আগেইবিসিসিআই অস্ট্রেলিয়া এ দলের ভারত সফরের জন্য ভারত এ দল ঘোষণা করেছে। ভারত এ দল দুটি চার দিনের ম্যাচ এবং তারপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এর আগে বেশ কিছু মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে, রোহিত শর্মা এবং কোহলি (Virat Kohli) ভারত এ (India A) দলের হয়ে খেলতে পারেন। কিন্তু বিসিসিআই (BCCI) উভয় খেলোয়াড়কে হোম ওয়ানডে সিরিজ থেকে দূরে রেখে রজত পাতিদারকে অধিনায়ক করেছে।

টেস্ট এবং টি-টোয়েন্টি ফর্ম্যারম্যাট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের হয়ে কেবল ওয়ানডেতে খেলেন। আইপিএলের পর থেকে এই দুই খেলোয়াড়ই ক্রিকেট থেকে দূরে রয়েছেন। এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর এখনও তাঁদের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতেবিসিসিআই অস্ট্রেলিয়া সফরের আগেই উভয় খেলোয়াড়কে ভারত এ দলের ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করতে পারত। কিন্তু এখন এই ঘরোয়া সিরিজ থেকে বাদ পড়েছেন দুই খেলোয়াড়ই।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা বেঙ্গালুরুতে এবং কোহলি লন্ডনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপর আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে সরাসরি খেলতে দেখা যাবে এই দুই খেলোয়াড়কে। 

অন্যদিকে ভারত এ দল রজত পাতিদারের নেতৃত্বে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান বলে জানা গিয়েছে। রোহিত শর্মা এখন পর্যন্ত ২৭৩ ওয়ানডেতে ১১১৬৮ রান করেছেন এবং তার পর বিরাট কোহলি ৩০২ ওয়ানডেতে ১৪১৮১ রান করেছেন।

প্রথম ওয়ানডেতে ভারত এ দল:

রজত পতিদার (অধিনায়ক)প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)রিয়ান পরাগআয়ূষ বাদোনিসূর্যশ সেডগেবিপ্রজ নিগমনিশান্ত সিন্ধুগুরজাপনীত সিংযুধবীর সিংরবি বিষ্ণোইঅভিষেক পোড়েল (উইকেটরক্ষক), প্রিয়াংশ আর্য, সিমারজিৎ সিং।

দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য ভারত এ দল: 

তিলক ভার্মা (অধিনায়ক)রজত পতিদার (সহ-অধিনায়ক), অভিষেক শর্মাপ্রভসিমরান সিং (উইকেটরক্ষক)রিয়ান পরাগআয়ূষ বাদোনিসূর্যশ সেডগেবিপ্রজ নিগমনিশান্ত সিন্ধুগুরজাপনীত সিংযুধবীর সিংরবি বিষ্ণোইঅভিষেক সিংঅরক্ষিত সিং (উইকেটরক্ষক)

অস্ট্রেলিয়া ভারত সফর: 

১৬-১৯ সেপ্টেম্বর: প্রথম চার দিনের ম্যাচএকানা স্টেডিয়ামলখনউ

২৩-২৬ সেপ্টেম্বর: দ্বিতীয় চার দিনের ম্যাচএকানা স্টেডিয়ামলখনউ

৩০ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, গ্রিন পার্ককানপুর

৩ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, গ্রিন পার্ককানপুর

৫ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, গ্রিন পার্ককানপুর


```