Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাজবলের আগ্রাসন নাকি স্বাভাবিক কাণ্ডজ্ঞান, এজবাস্টনে আজ কোন মেজাজে খেলতে নামবে ইংল্যান্ড?

মহম্মদ সিরাজ যেভাবে জবাব দেওয়ার মানসিকতা নিয়ে আর আকাশ দীপ জায়গা পাকা করতে ময়দানে নেমেছেন, তাতে ইংল্যান্ডের এ যাত্রা বেঁচে ফেরাটা অসম্ভব বলেই মনে হচ্ছে!

বাজবলের আগ্রাসন নাকি স্বাভাবিক কাণ্ডজ্ঞান, এজবাস্টনে আজ কোন মেজাজে খেলতে নামবে ইংল্যান্ড?

মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 6 July 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: ৪৩০ রান। ৫৪৯ বল। ৭৫২ মিনিট।

‘ফেলো কড়ি মাখো তেল’-মার্কা টি-২০ ক্রিকেটের জমানায় সুমহান টেস্ট ঐতিহ্যের বিজয়পতাকা উড়িয়ে দিলেন শুভমান গিল। কে বলবে কয়েক মাস আগে এই একই ব্যাটসম্যান আইপিএলে দাদাগিরি দেখাচ্ছিলেন, দু’হাতে রান কুড়োচ্ছিলেন, ছকভাঙা… ব্যাকরণ-না-মানা ব্যাটিংয়ের সমস্ত নজির মেলে ধরছিলেন?

লিডসে প্রথম টেস্টে একগাদা রানের টার্গেট তুলেও হারতে হয়েছে। এজবাস্টনের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে বুঝিয়ে দিয়েছে ‘বাজবলে’ সবই সম্ভব। এখানে কোনও লক্ষ্যই অধরা নয়। হয় জেতো নয় হারো। হয় করো নয় মরো। ড্র, অমীমাংসা—সব তামাদি। ৩৭১ তাড়া করতে নেমে অকুতোভয় মেজাজে, কোনও কিছুর পরোয়া না করে যে টিম পাঁচ উইকেট হাতে রেখে লড়াই জিতে নেয়, তাদের পক্ষে কোনওকিছুই অজেয় নয়!

তাই বাজবলকে তাদের ওষুধ গিলিয়ে ১৬২ বলে ১৬১ রান করে যখন সাজঘরে ফিরে যাচ্ছেন শুভমান গিল, তখন এজবাস্টনের দর্শকদের প্রত্যেকে উঠে দাঁড়িয়ে সমাদর জানায় ঠিকই, কিন্তু পরক্ষণে নীতীশ রেড্ডিকে নামতে দেখে দুয়ো দিতে শুরু করে। এমনকী ১৫০ রানের মাইলস্টোন গড়েও যখন ডিক্লেয়ার না করে খেলে যাওয়ার সিদ্ধান্ত নেন গিল, তখনও গ্যালারি ছাপিয়ে তর্জন ওঠে—‘বোরিং… বোওওওওরিং!’ এই নিনাদ, এই বিদ্রূপ চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না ৪২৭ রান তুলে দুই ইনিংস মিলয়ে ছ’শোর উপর টার্গেট দাঁড় করিয়ে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ড্রেসিং রুমে ফিরে যান!

কেন এতটা অস্থির, অধৈর্য ইংরেজ জনতা? একটা কারণ অবশ্যই বাজবল। শুধু ইংল্যান্ড টিম নয়, ব্রিটিশ দর্শকও হার এবং জিত ছাড়া দ্বৈরথের তৃতীয় কোনও ফলাফল দেখতে ও মানতে নারাজ। তা সে নিজেদের দল হারলেও চলবে… তবু ‘ড্র’ করা চলবে না। খেলতে হবে জেতার জন্য। কিন্তু হারের ভ্রুকুটি থাকলেও পিছপা হওয়াটা দস্তুর নয়। ঝুঁকি নাও, লড়ে চলো, আগ্রাসী থাকো! প্রথম টেস্টে এই ফাঁদে পা দিয়ে ডুবেছে ভারতীয় দল। তাই এ যাত্রা সমঝে খেলেছেন শুভমান, জাদেজা-রা। দিনের শেষবেলায়, উইকেট যখন ক্ষতবিক্ষত, এবড়োখেবড়ো, বইছে ঠান্ডা হাওয়া, মেঘলা আকাশ—তখন ব্যাট করতে বাধ্য করেছেন ডাকেটদের। তেতে উঠেছেন আকাশ দীপ। প্রথম ইনিংসে চার উইকেট তুলে ইংল্যান্ড শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরেও যিনি অক্লেশে জানান—পরের ম্যাচ নিয়ে ভাবছি না। আমি তো জায়গা নাও পেতে পারি!

ইংরেজ দর্শকদের ‘বোরিং’-গুঞ্জনের আরও একটা কারণ অবশ্যই দলের খেলোয়াড়দের শরীরী ভাষা। যা এককথায়—হতোদ্যম, বিধ্বস্ত। রবীন্দ্র জাদেজা রান না করলেও ক্রিজে দু’ঘণ্টা টিকে। শুভমান গিল মাঠের সমস্ত অঞ্চলে ছড়ি ঘুরিয়েছেন। কেএল রাহুল আর করুণ নায়ার বড় রান না তুললেও শুরুর ঘণ্টাখানেক পিচে থেকে ইংরেজ পেসারদের সমস্ত বিষদাঁত উপড়ে ফেলেছেন। সব মিলিয়ে স্টোকসের মতিভ্রম হতে বাধ্য! তাই একটা সমস্ত লেগে ছ’জন আর অফ সাইডে তিনজন ফিল্ডার সাজিয়ে শুভমানের বিরুদ্ধে বিদ্ঘুটে রণকৌশল নিতে দেখা যায় ইংল্যান্ড অধিনায়ককে।

আজ তিন উইকেট হারিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। ম্যাচ বাঁচাতে নাকি ম্যাচ জিততে? বাজবলের তত্ত্ব অনুযায়ী, পরেরটাই লক্ষ্য হওয়া উচিত। টিম ইন্ডিয়াও চাইবে সেটাই হোক। কারণ তাহলে ফাঁদে ফেলা সহজ। সাত উইকেট তোলাটা কষ্টকর—এতে সন্দেহ নেই। তার উপর বৃষ্টির সম্ভাবনাও ঘুরপাক খাচ্ছে। কিন্তু মহম্মদ সিরাজ যেভাবে জবাব দেওয়ার মানসিকতা নিয়ে আর আকাশ দীপ জায়গা পাকা করতে ময়দানে নেমেছেন, তাতে ইংল্যান্ডের এ যাত্রা বেঁচে ফেরাটা অসম্ভব বলেই মনে হচ্ছে!


```