এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশর অধিনায়ক জাকির আলি। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই এই ম্যাচে নেই লিটন।
.png.webp)
ভারত বনাম বাংলাদেশ
শেষ আপডেট: 24 September 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশর অধিনায়ক জাকির আলি। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই এই ম্যাচে নেই লিটন। দুবাইয়ের পিচে স্পিনাররা বারবারই কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি পাওয়ার প্লেতেও উইকেট পড়তে দেখা গিয়েছে। দলে মুসফিকুর, তাসকিনের মতো বোলার থাকায় তাই প্রথমেই বল করার সিদ্ধান্ত নেন জাকির। থতবে ভারত অবশ্য তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেনি।
হট ফেভারিটের তকমা নিয়েই আজ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে (Asia Cup 2025, Super Four Match) নামছে ভারত (India vs Bangladesh)। সকলেই ধরে নিয়েছেন, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ সহজে জিতেই ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে ভারত। বিশেষত গ্রুপ পর্বে হেলায় তিনটি ম্যাচ জেতার পর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ভারতীয় ব্যাটাররা যে ভাবে দুরমুশ করেছেন, তাতে কারওরই সন্দেহ থাকা উচিত নয়।
পরিসংখ্যানগতভাবেও এই ম্যাচটিও একতরফা হওয়ার কথা। বাংলাদেশ দুই দলের মধ্যে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও তিক্ত হয়ে উঠেছে। বিসিসিআই এই বছরের আগস্টে বাংলাদেশে নির্ধারিত সাদা বলের সিরিজটি ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করেছে। এক্ষেত্রে অবশ্য ভারত সরকার শর্ত দিয়ে বলেছে, ভারত বাংলাদেশে তখনই যাবে যদি সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে।