Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিততে বাংলাদেশের প্রয়োজন ১৬৯, আশা জগিয়েও বড় রান পেল না ভারত

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশর অধিনায়ক জাকির আলি। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই এই ম্যাচে নেই লিটন। 

জিততে বাংলাদেশের প্রয়োজন ১৬৯, আশা জগিয়েও বড় রান পেল না ভারত

অভিষেক শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 September 2025 21:47

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে (Asia Cup 2025, Super Four Match) এদিন ভারতের বিরুদ্ধে টসে জিতে (India vs Bangladesh) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশর অধিনায়ক জাকির আলি। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই এই ম্যাচে নেই লিটন। সেই সঙ্গে বাংলাদেশের প্রথম একাদশে এদিন চারটি পরিবর্তন দেখা গিয়েছে। 

দুবাইয়ের পিচে স্পিনাররা বারবারই কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি পাওয়ার প্লেতেও উইকেট পড়তে দেখা গিয়েছে। দলে মুসফিকুর ও ভাল স্পিনার থাকায় প্রথমেই বল করার সিদ্ধান্ত নেন জাকির। তবে ভারত অবশ্য তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেনি।

প্রথম দুই ওভার পর থেকে এদিন অভিষেক শর্মা ও শুভমন গিল যে ঝড় তুলেছিলেন, মনে হচ্ছিল ভারতের স্কোর ২০০ পার হয়ে যাবে। কিন্তু মাঝের ওভারে দুরন্ত বল করলেন বাংলাদাশের বোলাররা। বিশেষত রিশাদ হোসেন ছিলেন দুরন্ত। ১০ ওভরে ৯৬ রান করেও নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ৬ উইকেট হারিয়ে ১৬৮। শেষ বলে আউট হন হার্দিক (২৯ বলে ৩৮)। 

ভারত প্রথম দুই ওভারে ওঠে মাত্র ১০ রান। দ্বিতীয় ওভারেই স্পিনার নাসুম আহমেদকে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক জাকির। ভারতের শুরুটাও অবশ্য এদিন মারকাটারি হয়নি। তিন ওভার শেষে রান ছিল ১৭। তবে ফোর্থ ওভারেই ফোর্থ গিয়ারে কথা বলতে শুরু করে দেয় শুভমন গিলের ব্যাট। সেই ওভারে উঠল ২১ রান। পরের ওভারে মুস্তাফিজুরের ওভারে ১৭। দুই পাঞ্জাব পুত্তরের জুটিতে প্রথম পাঁচ ওভারে উঠল ৫৫ রান আর পাওয়ার প্লেতে উঠল ৭২। চলতি টুর্নামেন্টে যা ভারতের পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান। এরপরই অবশ্য ৭৭ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয়। ১৯ বলে ২৯ রান করে রিশাদ হোসেনের শিকার হন শুভমন।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ফার্স্ট ডাউনে না নেমে পাঠান শিবম দুবেকে। ২৫ বলে অর্ধশতক এল শর্মাজি বেটার। তবে দুবে অবশ্য সুযোগ কাজে লাগাতে পারলেন না। রিশাদের বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাতে অবশ্য ভারতের রান ওঠার গতি কমেনি। কারণ ক্রিজে যে ছিলন অভিষেক। প্রথম দশ ওভারে ভারত করে ২ উইকেট হারিয়ে ৯৬। 

একাদশ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলের রান ১০০ পার করে দেন অভিষেক। যখন মনে হচ্ছিল ভারতের এই ওপেনারের শতক সময়ের অপেক্ষা, তখনই তিনি ৩৭ বলে ৭৫ রান করে রান আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল ছটি চার ও পাঁচটি ছক্কা। তবে এক্ষেত্রে বাংলাদেশের ফিল্ডিংয়ের কথাও বলতে হবে। রিশাদের দুর্দান্ত থ্রো ধরে নন স্ট্রাইকার এন্ডে অভিষেককে আউট করতে ভুল করেননি মুস্তাফিজুর। ফিজের পরের বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র পাঁচ রান করে ফিরলেন অধিনায়ক সূর্য। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় পাকিস্তান। 

এরপরই রান ওঠার গতি কমে যায় ভারতের। শুধু তাই নয় দলের ১২৯ রান করে তানজিম হাসান শাকিবের বলে ক্যাচ তুলে মাত্র পাঁচ রান করে ফিরে যান তিলক বর্মা। স্লো পিচে বলও ঠিকমতো ব্যাটে আসছিল না। এরপর হার্দিক ও অক্ষর ভারতের রান পৌঁছে দেন ১৬৮-এ।


```