Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অনুশীলনে বড় চোট পেলেন বাংলাদেশ অধিনায়ক, ভারতের বিরুদ্ধে কি খেলবেন লিটন?

জানা গিয়েছে একটি ব্যাকফুট শট খেলার পর তাঁর পিঠে ব্যথা শুরু হয়। ব্যথায় রীতিমতো কাতরাতে শুরু করেন লিটন। সঙ্গে সঙ্গে ফিজিও দল তাঁর সাহায্যে ছুটে আসে এবং মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

অনুশীলনে বড় চোট পেলেন বাংলাদেশ অধিনায়ক, ভারতের বিরুদ্ধে কি খেলবেন লিটন?

লিটন দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 23 September 2025 19:45

অনুশীলনে বড় চোট পেলেন বাংলাদেশ অধিনায়ক, ভারতের বিরুদ্ধে কি খেলবেন লিটন?

দ্য ওয়াল ব্যুরো: ২৪ সেপ্টেম্বর (বুধবার) এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) সুপার ফোরের ম্যাচে (Super Four) মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও কালকের ম্যাচ বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন টাইগারদের। তবে ভারতের মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল পদ্মা নদীর দেশ।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারেভারতের বিপক্ষে ম্যাচের আগে চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Liton Das’s Injury)। এদিন অনুশীলনের সময় তিনি পিঠে ব্যথা অনুভব করেন। জানা গিয়েছে একটি ব্যাকফুট শট খেলার পর তাঁর পিঠে ব্যথা শুরু হয়। ব্যথায় রীতিমতো কাতরাতে শুরু করেন লিটন। সঙ্গে সঙ্গে ফিজিও দল তাঁর সাহায্যে ছুটে আসে এবং মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বলেছেন, "আমরা আজ লিটন দাসের দিকে নজর রাখব। লিটনকে বাইরে থেকে ঠিক মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটি মেডিক্যাল পরীক্ষা করতে হবে।"

২০২৫ সালের এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা খারাপ ছিলকিন্তু তারা তাদের প্রথম সুপার ফোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ায়। অতএবভারতের বিরুদ্ধে তাদের পরবর্তী সুপার ফোর ম্যাচে লিটন দাসের অনুপস্থিতি একটি বড় ধাক্কা হবে। বাংলাদেশ এই টুর্নামেন্টের জন্য কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনিতাই লিটন যদি বাদ পড়েনতাহলে কে দলের নেতৃত্ব দেবেন তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।

২০২৫ এশিয়া কাপে লিটন দাসের পারফরম্যান্স

২০ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ২৩ রান

১৬ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম আফগানিস্তান- ৯ রান

১৩ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ২৮ রান

১১সেপ্টেম্বরবাংলাদেশ বনাম হংকং- ৫৯ রান 


```