Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের বিরুদ্ধে সিরিজের ‘ব্যাগি গ্রিন’ নিলামে, ব্র্যাডম্যানের টুপি নিয়ে উন্মাদনা তুঙ্গে

ব্র্যাডম্যানের সময় নিয়ম মেনে প্রতিটি টেস্ট সিরিজে খেলোয়াড়দের নতুন ব্যাগি গ্রিন দেওয়া হত। ফলে সমস্ত ক্যাপের আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 

ভারতের বিরুদ্ধে সিরিজের ‘ব্যাগি গ্রিন’ নিলামে, ব্র্যাডম্যানের টুপি নিয়ে উন্মাদনা তুঙ্গে

নিলামে ব্র্যাডম্যানের টুপি

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 December 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ইতিহাসের এক অনন্য স্মারক এবার প্রকাশ্য নিলামে। ১৯৪৭–৪৮ মরশুমে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যবহৃত স্যার ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ প্রথমবারের জন্য নিলামে উঠতে চলেছে। সাত দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত মালিকানায় থাকা এই টুপি ক্রিকেট সংগ্রাহকদের কাছে রীতিমতো ‘হট প্রপার্টি’।

স্বাধীনতার পর ভারতের প্রথম সফর

শুধু ব্র্যাডম্যান মাথায় দিয়েছিলেন বলেই নয়… টুপিটি গুরুত্বপূর্ণ, কারণ, এর সঙ্গে জুড়ে এমন এক সিরিজ, যা ভারতের স্বাধীনতার পর প্রথম বিদেশ সফর। ১৯৪৭–৪৮-এর সেই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ৪–০ ব্যবধানে জয় পায়। সফরশেষে ব্র্যাডম্যান এই ক্যাপটি উপহার দেন ভারতীয় টিমের অলরাউন্ডার শ্রীরঙ্গ বাসুদেব সোহনিকে (Sriranga Wasudev Sohoni)। ব্যক্তিগত উপহারের ইতিহাসই টুপির মূল্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সাত দশকের সংরক্ষণ, প্রকাশ্যে আসেনি কখনও

অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এএপি (AAP) জানাচ্ছে, এই ক্যাপ গত ৭৫ বছরের বেশি সময় ধরে একই পরিবারের জিম্মায় ছিল। না কোনও মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে, না নিলামে উঠেছে। ব্র্যাডম্যানের যুগের বেশিরভাগ ব্যাগি গ্রিন হয় জাদুঘরে, নয়তো কড়া নিরাপত্তায় ব্যক্তিগত সংগ্রহে। সেই তুলনায় এই ক্যাপের প্রকাশ্য অকশনে আসা বিরল ঘটনা। নিলাম সংস্থা ‘লয়েডস অকশনসে’র প্রতিনিধি লি হেমস বলছেন, ‘এটা ক্রিকেট ইতিহাসের একেবারে খাঁটি অংশ—যা ব্র্যাডম্যান নিজে হাতে উপহার দেন!’

নিলামে কেন এতটা দামি?

ব্র্যাডম্যানের সময় নিয়ম মেনে প্রতিটি টেস্ট সিরিজে খেলোয়াড়দের নতুন ব্যাগি গ্রিন দেওয়া হত। ফলে সমস্ত ক্যাপের আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তার উপর এই টুপির সঙ্গে জুড়ে ভারতের ঐতিহাসিক সিরিজ, ব্যক্তিগত উপহার এবং নিরবচ্ছিন্ন ‘প্রভেন্যান্স’। যার নিলাম শুরু হবে মাত্র এক অস্ট্রেলিয়ান ডলার থেকে। আন্তর্জাতিক সংগ্রাহক, মিউজিয়াম ও ক্রিকেটপ্রেমীদের তীব্র লড়াই আশা করছেন নিলামকারীরা। আগেও ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন—এই একই সিরিজের—অকশনে বিক্রি হয়েছিল প্রায় ২.৬৩ কোটি টাকায়। সেদিক দিয়ে বিচার করলে, এবারের ক্যাপও বিশ্ব ক্রিকেট স্মারকের বাজারে বড়সড় আলোড়ন তুলতে চলেছে।


```