Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুঃসময় কাটছে না বাবরদের, পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে নেই কোনও ক্রিকেটার

পিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। দু’জনকেই ক্যাটাগরি ‘এ’ থেকে ক্যাটাগরি ‘বি’-তে নামিয়ে দেওয়া হয়েছে। 

দুঃসময় কাটছে না বাবরদের, পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে নেই কোনও ক্রিকেটার

বাবর আজম

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 August 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: চরম দুঃসময় চলছে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের (Babar Azam, Mohammed Rizwan)। একেই ব্যাটে রান নেই। খারাপ পারফরম্যান্সের কারণে স্থান হয়নি পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডেও। এখানেই অবশ্য শেষ নয়, এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও (PCB, Central Contract) অবনমন হল এই দুই তারকার। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার ২০২৫-২৬ মরশুমের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। পিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। দুজনকেই ক্যাটাগরি  থেকে ক্যাটাগরি বি-তে নামিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্যাটাগরি  থেকে ক্যাটাগরি বি-তে নেমে গিয়েছেন শাহীন শাহ আফ্রিদিও। আশ্চর্যজনকভাবেপিসিবি এবার কোনও খেলোয়াড়কে ক্যাটাগরি -তে রাখেনি।

পিসিবি কেন্দ্রীয় চুক্তিতে ১২ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় রয়েছেন, আহমেদ দানিয়ালফাহিম আশরাফহাসান আলিহাসান নওয়াজহুসেন তালাতখুশদিল শাহমহম্মদ আব্বাসমহম্মদ হ্যারিসমহম্মদ নওয়াজসাহেবজাদা ফারহানসালমান মির্জা এবং সুফিয়ান মোকিম। একই সঙ্গে চুক্তি থেকে ৮ জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।

পিসিবি কেন্দ্রীয় চুক্তি তালিকা (২০২৫-২৬)

ক্যাটাগরি বি’ 

আবরার আহমেদবাবর আজমফখর জামানহ্যারিস রউফহাসান আলিমহম্মদ রিজওয়ানসাইম আইয়ুবসালমান আলি আগাশাদাব খানশাহীন শাহ আফ্রিদি

ক্যাটাগরি সি’ 

আবদুল্লাহ শফিকফাহিম আশরাফহাসান নওয়াজমহম্মদ হ্যারিসমহম্মদ নওয়াজনাসিম শাহনোমান আলিসাহেবজাদা ফারহানসাজিদ খানসৌদ শাকিল

ক্যাটাগরি ডি’ 

আহমেদ দানিয়ালহোসেন তালাতখুররম শাহজাদখুশদিল শাহমহম্মদ আব্বাসমহম্মদ আব্বাস আফ্রিদিমহম্মদ ওয়াসিম জুনিয়রসালমান মির্জাশান মাসুদসুফিয়ান মোকিম


```