Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

৮-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়েও ভারতের রেকর্ড ছুঁতে পারল না অস্ট্রেলিয়া

একটি সফরে টানা আটটি ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার ঘাড়ের কাছ নিঃশ্বাস ফেলেই থেমে যেতে হল অজিদের। কারণ সফরে আর কোনও ম্যাচ নেই। একটি সিরিজে টানা নয়টি ম্যাচ জেতা ভারতের রেকর্ড অক্ষুণ্ণই থাকল।

৮-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়েও ভারতের রেকর্ড ছুঁতে পারল না অস্ট্রেলিয়া

টিম অস্ট্রেলিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 July 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বেঁচে গেল ভারতের (India) রেকর্ড। ব্যবধান মাত্র এক। একটি সফরে টানা আটটি ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার ঘাড়ের কাছ নিঃশ্বাস ফেলেই থেমে যেতে হল অজিদের। কারণ সফরে আর কোনও ম্যাচ নেই। একটি সিরিজে টানা নয়টি ম্যাচ জেতা ভারতের রেকর্ড অক্ষুণ্ণই থাকল।

টেস্ট সিরিজে ক্যারিবায়নদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর টি-২০ সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia vs West Indies Series)। অর্থাৎ এই সফরে টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ মিলিয়ে ব্যাগি গ্রিনরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮-০ ব্যবধানে।

এদিন টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে মঙ্গলবার সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলেছে ৩ উইকেট ১৮ বল হাতে রেখে। 

কোনও সফরে সব থেকে বেশি জয় (Highest Match Win in a Series) পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়ার এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটি যৌথভাবে দুইয়ে রয়েছে। এক্ষেত্রে অবশ্য সবার শীর্ষে ভারত। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়া সব সংস্করণ মিলিয়ে লঙ্কা ব্রিগেডকে হারিয়েছিল ৯-০ ব্যবধানে

এদিন টানা অষ্টমবার টস জিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতে ১৭০ রানে অলআউট হয়ে যায়। শিমরন হেটমায়ার ৫২ এবং শেরফান রাদারফোর্ড ৩৫ রান করেন। 

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮ বল বাকি থাকতে সাত উইকেটে ১৭৩ রান করে ম্যাচটি জিতে নেয়। মিচেল ওয়েন ৩৭ রান করেন এবং ক্যামেরন গ্রিন করেন ৩২ রান। 


```