Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, পিছিয়ে দেওয়া হল ম্যাচের সময়, কারণ জানেন?

সংযুক্ত আরব আমিরাশাহির তীব্র গরমের কথা বিবেচনা করে সমস্ত ক্রিকেট বোর্ড ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ করেছিল, যা সম্প্রচারকও অনুমোদন করেছে। 

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, পিছিয়ে দেওয়া হল ম্যাচের সময়, কারণ জানেন?

এশিয়া কাপ ২০২৫

সৌম্য বাগচী

শেষ আপডেট: 30 August 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর বাকি মাত্র দশ দিন। কিন্তু এর মধ্যেই শনিবার এল বড় আপডেট। 

সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। তবে এদিন জানা গেল ম্যাচের সময়সূচী নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন (Matches Timing Changes) এসেছে। সংযুক্ত আরব আমিরাশাহির (UAE) গরম আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, আমিরাত ক্রিকেট বোর্ড (ECB) এশিয়া কাপ ২০২৫-এর রাতের ম্যাচগুলি আধ ঘণ্টা দেরিতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে মাত্র একটি দিনের ম্যাচ নির্ধারিত সময়েই হবে। সম্প্রচারকদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাশাহির তীব্র গরমের কথা বিবেচনা করে সমস্ত ক্রিকেট বোর্ড ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ করেছিল, যা সম্প্রচারকও অনুমোদন করেছে। এখন এই মহাদেশীয় টুর্নামেন্টের সমস্ত রাতের ম্যাচ আধ ঘণ্টা দেরিতে শুরু হবে। 

১৯টি ম্যাচের মধ্যে ১৮টি স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০-এ এবং ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হবে। দিনে মাত্র একটি ম্যাচ আছে এবং এটি তার নির্ধারিত সময়ে শুরু হবে। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহি বনাম ওমান ম্যাচটি দিনের বেলায় খেলা হবে।

সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাশাহির দিনের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি থাকবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের উপর চাপ কমাতে ম্যাচগুলি একটু দেরিতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।


```