Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Ashok Sharma: স্পিড গানের কাঁটা পেরল ১৫৪ কিমি! সিজনের দ্রুততম বল ছুড়ে সবার নজরে গুজরাতের এই বোলার

চলতি আইপিএলে দ্রুততম বল করে খবরের শিরোনামে গুজরাত টাইটান্সের তরুণ পেসার অশোক শর্মা। রাজস্থানের বিরুদ্ধে ১৫৪.২ কিমি প্রতি ঘণ্টার রকেট গতিতে বল ছুড়ে তাক লাগিয়ে দিলেন তিনি। বিস্তারিত পড়ুন।

Ashok Sharma: স্পিড গানের কাঁটা পেরল ১৫৪ কিমি! সিজনের দ্রুততম বল ছুড়ে সবার নজরে গুজরাতের এই বোলার

অশোক শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 April 2026 11:43

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত টাইটান্সের (Gujarat Titans) তরুণ পেসার অশোক শর্মা (Ashok Sharma) চলতি আইপিএলে নজর কাড়লেন এক ঝলকে। নেপথ্যে ১৫৪.২ কিমি গতির আগুনে ডেলিভারি—যা এখন পর্যন্ত মরসুমের দ্রুততম বল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) নিশানা করে ছোড়া ইয়র্কারই তাঁকে টেনে আনল আলোচনার কেন্দ্রে।

এক বলেই ইতিহাস, মরসুমের দ্রুততম

১৬তম ওভারের শেষ বল। অশোকের হাত থেকে বেরল রকেট গতির ইয়র্কার। স্পিড গানে ভেসে উঠল—১৫৪.২ কিমি/ঘণ্টা! আপাতত আইপিএলের উনিশতম সংস্করণের দ্রুততম ডেলিভারি। এর আগে এক নম্বরে ছিলেন আনরিখ নর্টজে (Anrich Nortje)। গতিবেগ ১৫০.৯ কিমি/ঘণ্টা। অশোক সেই রেকর্ড ভেঙে দিলেন।

শুধু তাই নয়—আইপিএলের ইতিহাসে অন্যতম দ্রুতগতির তালিকাতেও জায়গা করে নিলেন তিনি। এই ডেলিভারি সর্বকালের লিস্টে ছ’নম্বরে।

স্পিড লিস্টে কোথায় অশোক?

আইপিএলের দ্রুততম ডেলিভারির বিচারে শীর্ষে অস্ট্রেলিয়ার সিমার শন টেইট (Shaun Tait)। ২০১১ সালে তাঁর ১৫৭.৭ কিমির নজির এখনও কেউ ভাঙতে পারেনি। এরপর নাম রয়েছে লকি ফার্গুসন (Lockie Ferguson), উমরান মালিক (Umran Malik), ময়াঙ্ক যাদবের (Mayank Yadav)। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত বল উমরানের—১৫৭ কিমি। অশোকের ১৫৪.২ কিমি হয়তো সেই উচ্চতায় পৌঁছয়নি। তবু এলিট তালিকায় ঢুকে পড়া একজন উঠতি বোলারের কেরিয়ারের বড় মুহূর্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে, যখন তিনি বৃহত্তর মঞ্চে সবে যাত্রা শুরু করেছেন।

শুধু গতি নয়, পারফরম্যান্সও ধারাবাহিক

গতকাল অবশ্য একটা বলেই থেমে থাকেননি অশোক। পুরো স্পেলে ধারাবাহিকভাবে ১৪৫ কিমির উপরে বল করেছেন। একই ওভারে দু’বার ছুঁয়েছেন ১৫০-র গণ্ডি। শুধু ‘এক্সপ্রেস পেস’ নয়—অশোকের ছন্দও জোরদার। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান দিয়ে ঝুলিতে ১ উইকেট। শিকারের নামও সম্ভ্রম জাগাবে—শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)!

এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফরম্যান্সকে কাজে লাগিয়ে আইপিএলে সুযোগলাভ। মহানিলামে গুজরাত তাঁকে ৯০ লক্ষ টাকায় সই করায়। এখন সেই বিনিয়োগের ফল মিলছে। শুধু এক ম্যাচে আলোচনায় থাকা মুখ নন… গতি, ধারাবাহিকতা, আত্মবিশ্বাস—এই তিন মন্ত্রে ভর করে অশোর দ্রুত আইপিএলের সামনের সারিতে উঠে আসছেন।


```