Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'লিখিত ক্ষমা চাইতে হবে, নাহলে খেলা নয়', বাংলাদেশ বিতর্কে হুঙ্কার বিজেপি বিধায়কের

দিন্দার কথায়, যেভাবে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পতাকার অসম্মান করেছে, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না।

'লিখিত ক্ষমা চাইতে হবে, নাহলে খেলা নয়', বাংলাদেশ বিতর্কে হুঙ্কার বিজেপি বিধায়কের

বিরাট কোহলি এবং সাকিব আল হাসান

শেষ আপডেট: 11 December 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রাজনৈতিক সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, ভারতীয় পতাকার সম্মানহানি করছে বাংলাদেশের নাগরিকরা। এই ছবি দেখার পর ভারতীয়রা কার্যত ক্ষোভে ফুঁসে উঠেছেন। ইতিমধ্যে ভারতীয় ডাক্তারদের একাংশ জানিয়েছেন, বাংলাদেশের কোনও রোগীর চিকিৎসা করবেন না। এবার সেই পথেই পা বাড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

বুধবার (১১ ডিসেম্বর) তিনি জানিয়েছেন, 'যেভাবে ওরা (বাংলাদেশ) আমাদের জাতীয় পতাকার সম্মানহানি করেছে, সেটা যথেষ্ট নিন্দনীয়। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অনুরোধ করব, আগামীদিনে বাংলাদেশ লিখিতভাবে ক্ষমা না চাইলে এই দুটো দলের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা না হয়।'

দিন্দার কথায়, যেভাবে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পতাকার অসম্মান করেছে, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিৎ। পাশাপাশি বিসিসিআই-এর কাছে তিনি অনুরোধ করেছেন, যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়।

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন সদস্য। তবে দেশের খেলার ব্যাপারে যাবতীয় বিষয় বিসিসিআই দেখাশোনা করে। আমি শুধুমাত্র এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অনুরোধ করতে পারি। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ইমেল করে যেন লিখিতভাবে ক্ষমাপ্রার্থণা করতে বলা হয়।'


```