Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কীভাবে চলে দল বাছাই? ‘কোচ’ দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কই বা কেমন ছিল? খোলামেলা আলোচনায় আগরকর

আগরকর স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচকদের কাজ অধিনায়ক ও কোচের জীবন জটিল নয়, সহজ করে তোলা।

কীভাবে চলে দল বাছাই? ‘কোচ’ দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কই বা কেমন ছিল? খোলামেলা আলোচনায় আগরকর

রোহিত-রাহুল-আগরকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 October 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: মাঠে সিদ্ধান্ত নেন অধিনায়ক। কিন্তু ময়দানে নামার হর্তা-কর্তা-বিধাতা নির্বাচক কমিটি, বিশেষত, প্রধান নির্বাচক। কাকে দলে রাখা হবে, কাকে বাদ দেওয়া হবে, কার কাঁধে দেশের জার্সি উঠবে—এই সমস্ত প্রশ্নের উত্তর বের করা যে কত সূক্ষ্ম আর জটিল কাজ, সেটাই এবার খোলাখুলি জানালেন নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)।

এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ (NDTV World Summit 2025) একটি প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, দলের নির্বাচন মানে শুধু পনেরো জনের নাম ঘোষণা নয়—এটা আদতে গভীর চিন্তাভাবনার প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়ায় মতভেদ হওয়াটাই স্বাভাবিক। কখনও কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে, কখনও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বা শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে মতানৈক্য দেখা দিয়েছে। আগরকরের ভাষায়, ‘মতভেদ থাকাটাই সুস্থ লক্ষণ। যার অর্থ, আমাদের কাছে বিকল্প আছে। শেষ সিদ্ধান্ত অবশ্যই নির্বাচকদের। কিন্তু আলোচনায় কোচ আর অধিনায়কের অংশগ্রহণ জরুরি। ওদের বাদ দিয়ে সিদ্ধান্ত নিলে সেটা বোকামি!’

এরপর উদাহরণ টানতে গিয়ে আরও যোগ করেন, ‘রাহুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কাজের সময় সে সম্পর্ক পাশে রাখতে হয়। ওর সঙ্গে বহু বিষয়ে মতভেদ হয়েছে—কারও ব্যাটিং অর্ডার, কারও অন্তর্ভুক্তি নিয়ে। তবু সব সিদ্ধান্তই নেওয়া হয়েছে দলের স্বার্থে!’

আগরকর স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচকদের কাজ অধিনায়ক ও কোচের জীবন জটিল নয়, সহজ করে তোলা। বলেন, ‘আমাদের লক্ষ্য সেরা পনেরো জন বেছে দেওয়া, যাতে অধিনায়ক–কোচের হাতে সঠিক বিকল্প থাকে। কখনও আমাদের পছন্দ আর ওদের ভাবনা এক না-ও হতে পারে, কিন্তু শেষমেশ সব সিদ্ধান্ত নেওয়া হয় দলের মঙ্গলের কথা ভেবেই!’

একই সঙ্গে তিনি জানান, দলের নির্বাচন নিয়ে বাইরে যে নাটকীয়তা তৈরি হয়, সমাজমাধ্যমে যে সমস্ত চিত্রনাট্য রংচঙে মোড়কে ফলাও করে ছড়ানো হয়, বাস্তবে বিষয়টা তেমন নয়। আগরকরের মন্তব্য, ‘মিডিয়া অনেক সময় এটাকে নাটক বানিয়ে ফেলে। আসলে দলের নির্বাচন অনেক বেশি বাস্তবসম্মত প্রক্রিয়া। প্রতিদিন নানা তথ্য, পরিসংখ্যান, ফিটনেস রিপোর্ট নিয়ে কাজ করতে হয়!’

পাশাপাশি এদিন আগরকরকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা ২০২৭ সালের (ICC ODI World Cup 2027) বিশ্বকাপে খেলবেন কি না? উত্তরে তিনি বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। ওরা এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজে আছে, দারুণ খেলোয়াড় দু’জনেই। কিন্তু দু’বছর পর কী হবে, কেউ জানে না। হয়তো তখন নতুন তরুণরা জায়গা করে নেবে। আমরা কারও প্রতি ম্যাচে পরীক্ষা নিচ্ছি না। সময়ই বলবে, কে কোথায় থাকবে!’ শেষে তাঁর সোজাসাপ্টা মন্তব্যেই ধরা পড়ল নিরাসক্ত বাস্তবতা—‘এটা শুধুই রানের খেলা নয়, ট্রফি জেতার লড়াই। তাই কারও তিনটে শতরান মানেই বিশ্বকাপে জায়গা পাকা নয়। দল যেভাবে গড়ে উঠছে, আমরা সেভাবেই সিদ্ধান্ত নেব!’


```