Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘রাহানের স্ট্রাইক রেট রোহিতের চেয়ে ভাল!’ কোণঠাসা নাইট-অধিনায়কের সমর্থনে এগিয়ে এলেন কে?

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়ে বড় দাবি সাইমন ডুলের! স্ট্রাইক রেটে রোহিত শর্মাকেও কি ছাপিয়ে গেলেন রাহানে? নাইট রাইডার্সের টানা হারের মাঝে অধিনায়কের সমর্থনে কেন সরব হলেন কিউয়ি তারকা? বিস্তারিত পড়ুন।

‘রাহানের স্ট্রাইক রেট রোহিতের চেয়ে ভাল!’ কোণঠাসা নাইট-অধিনায়কের সমর্থনে এগিয়ে এলেন কে?

রাহানে ও রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 April 2026 15:19

দ্য ওয়াল ব্যুরো: সমালোচনার ঝড় থামছে না। দল হারছে, প্রশ্ন উঠছে অধিনায়কত্ব নিয়ে। আর সেই চাপের মধ্যে সামনে এল চমকপ্রদ পরিসংখ্যান। সেটা অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) স্ট্রাইক রেট নিয়ে। যা নাকি রোহিত শর্মার (Rohit Sharma) চেয়েও ভাল! কে বললেন একথা? কেনই বা উঠল এই দাবি?

সমালোচনার কেন্দ্রে রাহানে

চলতি আইপিএলের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দলনেতা। তিন ম্যাচেও জয়ের মুখ দেখেনি কেকেআর। সাকুল্যে একটি পয়েন্ট এসেছে, তাও বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে। এই অবস্থায় রাহানের ব্যাটিং স্ট্রাইক রেট, ধীর ইনিংস, অধিনায়কত্ব—সব কিছু নিয়েই প্রশ্ন। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে হারের পর সমালোচনা তুঙ্গে ওঠে।

রাহানের পাল্টা, ‘এজেন্ডা’-তত্ত্ব

চলমান পরিস্থিতিতে চুপ নেই রাহানে। সরাসরি সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন। বলেন, ‘২০২৩ থেকে আমার স্ট্রাইক রেট সেরাদের মধ্যে।’সেই সঙ্গে জুড়ে দেন, ‘যারা সমালোচনা করছে, তারা হয়তো ম্যাচ দেখছে না। অথবা আমার বিরুদ্ধে কোনও এজেন্ডা রয়েছে!’ এই মন্তব্যেই নতুন বিতর্কের সূচনা।

সমর্থনে সাইমন ডুল, সামনে চমকপ্রদ পরিসংখ্যান

এই বিতর্কের মধ্যে পাশে দাঁড়ালেন প্রাক্তন নিউজিল্যান্ড প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল (Simon Doull)। তিনি আবেগ নয়, পরিসংখ্যান তুলে ধরেন। জানান, শেষ চার বছরে রাহানের গড় প্রায় ৩০। স্ট্রাইক রেট ১৪৮। প্রায় ৩০টি ম্যাচে এই পারফরম্যান্স। তুলনার সুরে ডুলের দাবি, এই রেকর্ড রোহিত শর্মার থেকেও ভাল। এমনকি ঈশান কিষাণের (Ishan Kishan) সমান।

তাহলে প্রশ্ন—কেন শুধু রাহানেকেই টার্গেট করা হচ্ছে? যদি একই বা কম রেকর্ড থাকা সত্ত্বেও অন্যদের বাদ দেওয়ার কথা না ওঠে, তাহলে রাহানেকে নিয়ে এত আলোচনা কেন?

ডুলের মতে, এই চর্চা কেকেআর অধিনায়কের হতাশার কারণ। একেই দলনেতা হিসেবে অতিরিক্ত চাপ। তার উপর দল হিসেবে কেকেআর ঠিকমতো পারফর্ম করতে পারছে না। টিমের ব্যর্থতা বোঝা বাড়াচ্ছে রাহানের কাঁধে। ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরের গ্রাফ নেমেছে। গত মরসুমে অষ্টম স্থানে শেষ। এবারও মর্মান্তিক শুরু। ডুলের মতে, এই ধারাবাহিক ব্যর্থতা রাহানেকে টার্গেটে পরিণত করেছে। বলেন, ‘দলে সমস্যা আছে। সবাই নিজের কাজ ঠিকমতো করছে না। কিন্তু তাই বলে সব দোষ একা রাহানের নয়।’

অর্থাৎ, ছবিটা দাঁড়াল: সংখ্যার লড়াই আর পারফরম্যান্সের বাস্তবতা—দুইয়ের জাঁতাকলে আটকে কেকেআর অধিনায়ক। এখন দেখার, পরের ম্যাচগুলোয় ব্যাটে উত্তর দিতে পারেন কি না।


```