Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সোশ্যাল মিডিয়ায় বৈভবকে পরামর্শ, পৃথ্বীর মতো জীবনকে ভাসিয়ে দিও না

তবে, অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বৈভব সূর্যবংশীকে পৃথ্বী শ-এর মতো না হওয়ার জন্য সতর্ক করেছেন। 

সোশ্যাল মিডিয়ায় বৈভবকে পরামর্শ, পৃথ্বীর মতো জীবনকে ভাসিয়ে দিও না

বৈভব সূর্যবংশী ও পৃথ্বী শ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 July 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: শুধু ভারতের নয়, বিশ্ব-ক্রিকেটের নতুন সেনসেশন এখন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabangshi)। ১৪ বছরের এই কিশোর বাইশ গজে মানেই চার-ছক্কার ফুলঝুরি। এই বয়সেই সে ব্যাট হাতে যে তাণ্ডবলীলা চালাচ্ছে, তা দেখে তার অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। বৈভবের ফ্যান বেস যে কোনও তারকা ক্রিকেটারকেও লজ্জায় ফেলে দিতে পারে।

আবির্ভাব লগ্ন থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে বৈভব। আইপিএল হোক বা যুব ক্রিকেটবৈভব সূর্যবংশী সর্বত্র রাজত্ব করছে।

বৈভব আইপিএল এবং যুব ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি করে নজির স্থাপন করেছে। অল্প বয়সি ক্রিকেটপ্রেমীরা তাকে নিয়ে মাতোয়ারা। এই মুহূর্তে বিহারের এই কিশোর রয়েছে ইংল্যান্ডে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল এখন টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে। প্রথম টেস্ট ড্র হলেও ম্যাচ চলাকালীন বৈভবকে নিয়ে উন্মাদনা সকলের নজর কেড়ে নিয়েছে।

প্রথম যুব টেস্টের দ্বিতীয় ইনিংসে বাঁহাতি এই ব্যাটার এক অসাধারণ অর্ধশতক হাঁকিয়েছিল। এর আগেইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বৈভব। 

তবেঅনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বৈভব সূর্যবংশীকে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) মতো না হওয়ার জন্য সতর্ক করেছেন। কারণ বৈভবের মতো প্রচুর প্রতিভা নিয়ে উঠে এসেছিলেন পৃথ্বী শ ক্রিকেট বিশ্বে তাঁর উত্থান ছিল চমকপ্রদ। একসময় তাঁকে শচীন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করা হত। কিন্তু এরপরই খুব দ্রুত পতন ঘটতে থাকে পৃথ্বীর কেরিয়ারে। তাঁর সম্পর্কে অভিযোগ, খ্যাতির বিড়ম্বনায় ক্রিকেটই তাঁর থেকে দূরে সরে গিয়েছে। বিলাসবহুল জীবনের পাশাপাশি চরম বিশৃঙ্খল জীবন-যাপন করছেন বলেও অভিযোগ ওঠে। জাতীয় দল থেকে তো বাদ পড়েইছেন, এমনকি পৃথ্বীকে আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি।

তাই বৈভবকে নেটিজেনরা মনে করিয়ে দিয়েছেন পৃথ্বী শ-এর ঘটনা। তাঁরা বলছেন, বিলাস-বৈভবে না ভেসে বৈভব যেন ক্রিকেটের প্রতি নিজের প্যাশান ধরে রাখে। ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে সে যেন নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যায়।


```