Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের ক্ষতি হতো!’ ফের বেফাঁস মন্তব্য রাজ্জাকের

বিশ্বকাপের শেষ সময়ে ঐশ্বর্য রাই নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আব্দুল রাজ্জাক। তিনি সেইসময় পাক দলের হাল বোঝাতে ঐশ্বর্যের উপমা টেনে এনেছিলেন।

‘ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের ক্ষতি হতো!’ ফের বেফাঁস মন্তব্য রাজ্জাকের

শেষ আপডেট: 22 November 2023 23:19

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের শেষ সময়ে ঐশ্বর্য রাই নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আব্দুল রাজ্জাক। তিনি সেইসময় পাক দলের হাল বোঝাতে ঐশ্বর্যের উপমা টেনে এনেছিলেন।

সেইসময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, পাক দলে যতই ভাল বিদেশি কোচ আনা হোক না কেন, বোর্ড ভাল না হলে কিছুই হবে ক্রিকেটের। কেউ যদি মনে করে, ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সুসন্তান হবে, তা ঠিক নয়। 

এই মন্তব্যের পরে তিনি ক্ষমা চেয়ে নেন। কিন্তু তারপরেও শিক্ষা হয়নি রাজ্জাকের। তিনি এবার বলেছেন, বিশ্বকাপের ফাইনালে ভারতের হার ক্রিকেটের জন্যই ভাল হয়েছে। কথা শুনেই মনে হয়েছে, বিশ্বকাপের ফাইনালে ভারতের হারে তিনি খুশি।

পাকিস্তানের টিভি চ্যানেল ‘হাসনা মানা হ্যায়’ নামের এক শো’য়ে রাজ্জাককে বলতে শোনা যায়, ‘সত্যি বলতে কী, ভারতের হারে ক্রিকেটেরই জয় হল। কন্ডিশন নিজেদের মতো করে ব্যবহার করবে, সুবিধা নিয়ে ম্যাচ জিতবে, তা হতে পারে না। ভারত যদি ম্যাচ জিতে যেত, তাহলে ক্রিকেটের জন্য তা মোটেও ভাল হতো না। ক্রিকেটের মজাটাই নষ্ট হয়ে যেত।’

তিনি আরও বলেন, ‘যারা সাহসী, যারা শক্তিশালী, যারা চেষ্টা করে এবং নির্দিষ্ট দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেয়, ক্রিকেট সব সময় তাদের সঙ্গেই থাকে। ওরা পরিবেশকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে জিতত। তাই এটা ভেবে খুশি হয়েছি যে ভারত জেতেনি। কিছু তো আছেই ওদের পিচে। আমার মনে হয়, একদম তরতাজা পিচে খেলা হওয়া উচিত ছিল। দুটো দলেরই তাতে সুবিধা হত। ফাইনালেও ভারত নিজেদের সুবিধা মতো পিচ বানিয়েছিল। যদি কোহলি শতরান করে দিত, তাহলে ভারতও বিশ্বকাপে জিতে যেত।’


```