Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইউরোপে টি-২০ লিগে নতুন ইনিংস! ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়ার পথে দ্রাবিড়-অশ্বিন

দ্রাবিড় ও অশ্বিন—দু’জনের নাম যুক্ত হওয়ায় নতুন এই লিগ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে কৌতূহল তৈরি হয়েছে।

ইউরোপে টি-২০ লিগে নতুন ইনিংস! ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়ার পথে দ্রাবিড়-অশ্বিন

দ্রাবিড় ও অশ্বিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 March 2026 17:07

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যবসায়িক মঞ্চে নতুন অধ্যায় শুরু করছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইউরোপিয়ান টি–২০ প্রিমিয়ার লিগে (European T20 Premier League) ফ্র্যাঞ্চাইজি মালিকানায় নাম লিখিয়েছেন দুই ভারতীয় কিংবদন্তি।

খবর অনুযায়ী, এক ভারতীয় কনসোর্টিয়াম স্কটল্যান্ডের গ্লাসগোর একটি দলের মালিকানা কিনতে সম্মত হয়েছে। সেই গ্রুপের সঙ্গেই যুক্ত রয়েছেন দ্রাবিড় ও অশ্বিন। ইউরোপের নতুন এই টি–২০ লিগ শুরু হওয়ার কথা আগামী অগস্টে। একই কনসোর্টিয়াম নেদারল্যান্ডসের আরও একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানাও নিচ্ছে। ফলে লিগের শুরু থেকে ভারতীয় ক্রিকেট মহলের উপস্থিতি নজর কাড়বে।

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিনিয়োগকারীদের একটি আলাদা গোষ্ঠীও এই লিগে ফ্র্যাঞ্চাইজি কিনছে। সেই তালিকায় রয়েছেন ফাফ ডু প্লেসি (Faf du Plessis), হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ও জন্টি রোডস (Jonty Rhodes)। মাসের শেষের দিকে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা হওয়ার কথা।

স্কটল্যান্ডে দ্রাবিড়ের পুরনো অধ্যায়

গ্লাসগোর দলের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক নিছক বিনিয়োগের নয়। এর সঙ্গে জড়িয়ে তাঁর ক্রিকেট জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০৩ সালে স্কটল্যান্ডের (Scotland) হয়ে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট লিগে (National Cricket League) খেলেছিলেন দ্রাবিড়। নামেন দ্বিতীয় ডিভিশনে ১১টি একদিনের ম্যাচে। মাত্র তিন মাসে ব্যাট হাতে দুর্দান্ত ছাপ ফেলেছিলেন। মোট রান ৬০০, গড় ৬৬.৬৬। তিনটি শতরান ও দুটি অর্ধশতরানও ছিল তাঁর ঝুলিতে। নর্থ্যাম্পটনের (Northampton) বিরুদ্ধে ১১৪ রানের ইনিংস সেই টুর্নামেন্টে দ্রাবিড়ের অন্যতম সেরা পারফরম্যান্স।

প্রসঙ্গত, একটি মজার তথ্য, স্কটল্যান্ডের ভাবী অধিনায়ক কাইল কোয়েটজার (Kyle Coetzer) তখন মাত্র ১৯ বছরের তরুণ ক্রিকেটার। সেই সময় তিনিও দ্রাবিড়ের সতীর্থ ছিলেন!

অশ্বিনকে নিয়ে বাড়তি কৌতূহল

রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে আগ্রহ আরও জোরালো। কারণ তিনি কেবল বিনিয়োগকারী নন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতেও আগ্রহী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের ডিসেম্বরে। শেষ হয়েছে তাঁর আইপিএল (Indian Premier League) অধ্যায়ও। তারপর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অশ্বিনের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ইউরোপের এই নতুন লিগ সেই পথ খুলে দিতে পারে।

এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (Big Bash League) সিডনি থান্ডারের (Sydney Thunder) হয়ে খেলার চুক্তিও করেছিলেন অশ্বিন। সব ঠিক থাকলে হতে পারতেন বিগ ব্যাশে খেলা প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। কিন্তু চেন্নাইয়ে (Chennai) অনুশীলনের সময় হাঁটুর চোট পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন। ইউরোপিয়ান টি–২০ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে তাঁর ফিটনেসই এখন বড় প্রশ্ন। তবে দ্রাবিড় ও অশ্বিন—দু’জনের নাম যুক্ত হওয়ায় নতুন এই লিগ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে কৌতূহল তৈরি হয়েছে।


```