Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিলেন মধুর প্রতিশোধ! পুরনো দলের বিরুদ্ধে শতরান, পৃথ্বী কি পারবেন নির্বাচকদের নজর কাড়তে?

ডানহাতি ব্যাটার পৃথ্বী মঙ্গলবার শতক হাঁকাতে নিয়েছেন মাত্র ১৪০ বল। মুম্বইয়ের নতুন অধিনায়ক শার্দূল ঠাকুরের বলে এক রান নিয়ে ১০০ রান করেন তিনি। 

নিলেন মধুর প্রতিশোধ! পুরনো দলের বিরুদ্ধে শতরান, পৃথ্বী কি পারবেন নির্বাচকদের নজর কাড়তে?

পৃথ্বী শ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 October 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাচ্ছিলেন না, তাই পৃথ্বী শ (Prithvi Shaw) এবার পাড়ি দিয়েছেন মহারাষ্ট্রে। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই প্রাক্তন অধিনায়ক তাঁর সিদ্ধান্ত বদলের পরই ফর্ম খুঁজে পেলেন। ২০২৫-২৬ ঘরোয়া মরশুম শুরুর আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে (Warm-up Match) খেলতে নেমেছিল মহারাষ্ট্র ও মুম্বই (Maharashtra vs Mumbai)। আর নিজের পুরনো দলের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনই দুরন্ত শতক (Century) হাঁকালেন ২৫ বছরের পৃথ্বী।  

ডানহাতি ব্যাটার পৃথ্বী মঙ্গলবার শতক হাঁকাতে নিয়েছেন মাত্র ১৪০ বল। মুম্বইয়ের নতুন অধিনায়ক শার্দূল ঠাকুরের বলে এক রান নিয়ে ১০০ রান করেন তিনি। পৃথ্বী এদিন ওপেন করতে নেমেছিলেন আর্শিন কুলকার্নির সঙ্গে। ওপেনিং জুটিতেই তাঁরা তোলেন ৩০৫ রান। বাঁহাতি ওপেনার আর্শিনও শতক হাঁকিয়েছেন। তিনি ১৪০ বলে করেন ১৮৬ রান।

পৃথ্বী এখন পর্যন্ত ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ৪৪৫৬ রান। এর মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতক। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ৩৭৯। যা তিনি করেছিলেন মুম্বইয়ের হয়ে ২০২২-২৩ রঞ্জি ট্রফি মরশুমে। 

প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেক ম্যাচেই ১০০ রানের দেখা পেয়েছিলেন এই প্রতিভাধর ব্যাটার। ২০১৭ সালের ১ জানুয়ারি রাজকোটে তামিলনাড়ুর বিরুদ্ধে রাজকোটে মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২০ রান।

টিম ইন্ডিয়ার জার্সিতে পাঁচটি টেস্ট খেলেছেন পৃথ্বী শ। নিজের অভিষেক টেস্টেও তিনি শতক হাঁকিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে টেস্ট ক্যাপ মাথায় ওঠে পৃথ্বীর। সেই ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৩৪ রান।


```