Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাকভোরে ফোন করে রয়্যালস-আধিকারিকের ঘুম ভাঙালেন বৈভব! কীসের এমন ‘ইমার্জেন্সি’?

আপাতত বৈভব অস্ট্রেলিয়ায়। জাতীয় দলের হয়ে খেলতে গেছেন। আইপিএলের মরশুম শেষ। তাহলে হঠাৎ কীসের প্রয়োজন? 

কাকভোরে ফোন করে রয়্যালস-আধিকারিকের ঘুম ভাঙালেন বৈভব! কীসের এমন ‘ইমার্জেন্সি’?

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 October 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: ভোরের ঘুম ভাঙল ভিডিও কলের শব্দে। ঘড়িতে তখন ঠিক পাঁচটা। ফোনের পর্দার মুখটা ভারুচার চেনা! বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। চৌদ্দ বছরের ভারতীয় অনূর্ধ্ব–১৯ দলের (India U-19) ক্রিকেটার। আধো ঘুমে কোনওমতে চোখ মেললেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হাই পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচা (Zubin Bharucha)।

আপাতত বৈভব অস্ট্রেলিয়ায়। জাতীয় দলের হয়ে খেলতে গেছেন। আইপিএলের মরশুম শেষ। তাহলে হঠাৎ কীসের প্রয়োজন? ভারুচা হেসে ফাঁস করলেন কাকভোরের কথোপকথন—‘ছেলেটা আমাকে পাগল করে দেয়! আমি বললাম, ‘বৈভব, ভোরবেলায় কী এমন জরুরি দরকার?’ ওর জবাব—‘স্যার, কিছু দেখাতে চাই!’ তারপরই মোবাইল ঘুরিয়ে দেখাতে লাগল ব্রিসবেনের (Brisbane) মাঠ। উচ্ছ্বাসভরা গলায় জুড়ে দিল, ‘স্যার, এই লাইটটা দেখছেন? এক–দুই–তিন–চারটা খুঁটি রয়েছে!’

প্রথমটায় কিছুই বুঝতে পারেননি জুবিন। প্রশ্ন করেন, ‘আমি জীবনে ব্রিসবেন যাইনি! ভাবলাম, এত সকালে আমাকে লাইট দেখাচ্ছে কেন? শেষমেশ বৈভব নিজেই হাল ছেড়ে দিয়ে বলে ওঠে—‘আরেহ স্যার, বল দেখা যাচ্ছে না এখানে!’’

এই সরল আর দুষ্টু উচ্ছ্বাস মিলিয়েই বৈভব সূর্যবংশী। দ্রাবিড় (Rahul Dravid) ও বিক্রম রাঠোরের (Vikram Rathour) মতো কোচদের তত্ত্বাবধানে বেড়ে ওঠা কিশোর এখন রাজস্থান রয়্যালস একাডেমির চোখের মণি। বিহারের এই তরুণ ক্রিকেটার এ বছর একের পর এক নজির ভেঙেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি যুব ওয়ানডে–তে (Youth ODIs) করেছেন ৩৮, ৭০ ও ১৬ রান; সবকটা ম্যাচেই ভারত জিতেছে। তার পরের যুব টেস্টে (Youth Test) ব্রিসবেনে খেলেছেন ঝোড় ইনিংস—মাত্র ৮৬ বলে ১১৩ রান! ভারতের জয় এসেছে ইনিংস ও ৫৮ রানে। যে কারণে ভারুচা কপট রাগ দেখিয়ে মজার সুরে বলেন, ‘ওর মতো ছেলে ঘুম ভাঙায়, আবার গর্বেও মন ভরিয়ে দেয়!’


```