Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোচকে বেধড়ক মারধরের অভিযোগ! কাঁধে গুরুতর চোট, কপালে ২০টি সেলাই

রাজ্য দলে সুযোগ পাওয়া-না-পাওয়া নিয়ে তরুণ ক্রিকেটারদের মানসিক চাপ যে কীভাবে বিপজ্জনক পথে যাচ্ছে, তা নিয়ে বেড়ে চলেছে উদ্বেগ। 

তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোচকে বেধড়ক মারধরের অভিযোগ! কাঁধে গুরুতর চোট, কপালে ২০টি সেলাই

কোচ ভেঙ্কটরামন

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 December 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: পুদুচেরিতে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ভেঙ্কটরামনকে (Venkataraman) মাঠের ভিতরেই বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) টিমে সুযোগ না পাওয়ার ক্ষোভে তিন স্থানীয় ক্রিকেটার কার্তিকায়ন (Karthikayan), অরবিন্দরাজ (Arvindraj) এবং সন্তোষ কুমারন (Santosh Kumaran) কোচের উপর হামলা চালায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশের তরফে তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

সোমবার দুপুরে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পুদুচেরির (CAP) নেট প্র্যাকটিস চলাকালীন ঘটনাটি ঘটেছে। পুলিশের বক্তব্য, অভিযুক্তরা কোচের কাছে গিয়ে সরাসরি অভিযোগ তোলে—তিনি পক্ষপাত দেখিয়েছেন। তাই দলে নাম ওঠেনি। কথা কাটাকাটির মধ্যেই আচমকা ওই তিন খেলোয়াড় হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে কোচকে লক্ষ করে আঘাত করতে শুরু করে। খানকয়েক বাড়ি মারার পর তিনজনই সেখান থেকে পালিয়ে যায়।

এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, হামলা ‘আগে থেকে পরিকল্পিত’ ছিল। তিনজনই এখনও পলাতক। তাদের ধরতে তল্লাশি চলছে। কোচ ভেঙ্কটরামন গুরুতর জখম। তাঁর কাঁধ ও পাঁজরে হাড় ভেঙেছে, কপালে গভীর ক্ষত—২০টি সেলাই পড়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের দাবি, ঘটনাস্থলের সিসিটিভি নিষ্ক্রিয় থাকায় তদন্তে প্রাথমিক অসুবিধা হলেও আশপাশের অন্যান্য জায়গার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই নৃশংস হামের ঘটনায় পুদুচেরির ক্রিকেট মহলে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, তরুণ ক্রিকেটারদের মধ্যে বাড়তে থাকা চাপ ও শৃঙ্খলাভঙ্গের এ এক মর্মান্তিক উদাহরণ। পুলিশি তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের তরফেও কড়া ব্যবস্থ নেওয়া হবে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পুদুচেরির তরফে জানানো হয়েছে।

সব মিলিয়ে একটি শীর্ষ প্রশিক্ষণ কেন্দ্রে এমন হামলা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। বিশেষ করে, রাজ্য দলে সুযোগ পাওয়া-না-পাওয়া নিয়ে তরুণ ক্রিকেটারদের মানসিক চাপ যে কীভাবে বিপজ্জনক পথে যাচ্ছে, তা নিয়ে বেড়ে চলেছে উদ্বেগ। আপাতত, অভিযুক্ত তিন ক্রিকেটারকে দ্রুত গ্রেফতার করাই পুলিশের মূল লক্ষ্য।


```