Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

৭৫ বলে ১৫৭! নিউজিল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের দরবারে ‘ঝড়ো’ বার্তা সরফরাজের

নির্বাচকদের চোখে পড়ার জন্য কখনও আলাদা করে দরজায় কড়া নাড়েন না তিনি। ব্যাট-ই তাঁর পরিচয়পত্র। আর সেই ব্যাট দিয়েই আরও একবার জোরালো বার্তা পাঠালেন সরফরাজ খান। 

৭৫ বলে ১৫৭! নিউজিল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের দরবারে ‘ঝড়ো’ বার্তা সরফরাজের

সরফরাজ খান

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 December 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচকদের চোখে পড়ার জন্য কখনও আলাদা করে দরজায় কড়া নাড়েন না তিনি। ব্যাট-ই তাঁর পরিচয়পত্র। আর সেই ব্যাট দিয়েই আরও একবার জোরালো বার্তা পাঠালেন সরফরাজ খান (Sarfaraz Khan)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) গোয়ার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাত্র ৭৫ বলে ১৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ২৮ বছরের এই ব্যাটার

বুধবারের ম্যাচে টস জিতে গোয়া বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তাতে খুব একটা লাভের লাভ হয়নি। শুরুতে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) আউট হলেও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও মুশির খান (Musheer Khan) পরিস্থিতি সামলে দেন। তারপরই শুরু হয় সরফরাজের একতরফা শো। ১৪টি ছয় ও ৯টি চারে সাজানো ইনিংস গোয়ার বোলিং আক্রমণকে কার্যত ছিন্নভিন্ন করে দেয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় এই ইনিংস হয়ে ওঠে জাতীয় দলে ফেরার দাবিপত্র। তাৎপর্যপূর্ণভাবে যা এমন এক সময় এল, যখন জানুয়ারি ১১ থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজের (India vs New Zealand ODI Series) জন্য দল নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। সরফরাজ এদিন সাফ সাফ বুঝিয়ে দেন—ফর্মের বিচারে তাঁকে উপেক্ষা করা কঠিন।

এর আগে মুম্বইয়ের শেষ ম্যাচে নজর কাড়েন অধিনায়ক শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ছত্তীসগড়ের (Chhattisgarh) বিরুদ্ধে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে ম্যাচের নিয়ন্ত্রণ—সবেতেই তাঁর আধিপত্যের ছাপ। প্রথম পাঁচ ওভারের মধ্যে বিপক্ষ বাহিনীকে ১০/৪ করে দেন শার্দুলরা। পরে বাঁ-হাতি স্পিনার শামস মুলানি (Shams Mulani) ৫ উইকেট ছিনিয়ে গুঁড়িয়ে দেন ইনিংস। ৩৮.১ ওভারে ১৪২ রানে মুড়িয়ে যায় ছত্তীসগড়।

ব্যাট হাতে অঙ্গকৃষ শ (৬৮*) ও সিদ্ধেশ লাড (Siddhesh Lad) অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলেন। ২৪ ওভারেই ম্যাচ শেষ করে মুম্বই। গ্রুপ ‘সি’-তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা পাকা।


```