'একদিন প্রতিদিন' সিরিয়াল দিয়েই প্রথম জনপ্রিয় হয় ঋষি-অপরাজিতা জুটি। ইন্দ্র আর মোহর ছিল তাঁদের চরিত্রের নাম।

ঋষি আর অপরাজিতা । গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 10 June 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সাল থেকে তাঁদের জুটি পর্দায় হিট। আসামের ছেলের সঙ্গে কলকাতার মেয়ের জুটি বিশাল হিট করেছিল ছোট পর্দায়। উত্তম-সুচিত্রার জুটির মতোই ঋষি আর অপরাজিতার প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তাঁরা দু'জনে নাকি গোপনে বিয়ে করেছেন এমনও শোনা গিয়েছিল।
২০০৫ সালে 'একদিন প্রতিদিন' সিরিয়াল দিয়েই প্রথম জনপ্রিয় হয় ঋষি-অপরাজিতা জুটি। ইন্দ্র আর মোহর ছিল তাঁদের চরিত্রের নাম। এই জুটি তৈরি করেছিলেন পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রকে দেখার জন্য দর্শক রাত আটটায় টেলিভিশনের সামনে আকুল হয়ে বসে থাকত। ছোট পর্দার জুটির জন্য এমন ক্রেজ খুব কম দেখা গিয়েছে। 'একদিন প্রতিদিন' শেষ হতে দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছিল।

![]()
তবে ঋষি আর অপরাজিতার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল বারবার। এমনটা মনে করা হত একে ওপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে সেই সময় তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে কোনও কথাই বলেননি তাঁরা। তবে কয়েক বছর আগে তাঁদের প্রেম নিয়ে মুখ খুলেছিলেন ঋষি কৌশিক।

ঋষি একবার সাক্ষাৎকারে বলেছিলেন 'দর্শকদের কাছে আমার আর অপরাজিতার জুটি অসম্ভব প্রিয় ছিল। আমার সব নায়িকাদের মধ্যে অপরাজিতা সবথেকে পছন্দের সহ-অভিনেত্রী। ঐ ছিল আমার সেরা নায়িকা। আমাদের অনস্ক্রিন জুটির জনপ্রিয়তা মানুষ ভীষণ ভাবে গ্রহণ করেছিলেন। সবাই তাই ভাবত অপরাজিতা আমার স্ত্রী। কলকাতার বাইরে আমি অনেক শো করতে যেতাম। বিভিন্ন জেলায় মাচা শো তখন হত। আমি একা গেলে সেখানকার দর্শকরা আমাকে জিজ্ঞেস করতেন 'সঙ্গে বৌদি আসেনি?'
এই বৌদি বলতে তাঁরা অপরাজিতাকেই বোঝাতেন।
তবে তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকলেও প্রেমের সম্পর্ক ছিল না। 'এখানে আকাশ নীল' সিরিয়ালের উঠতি সহ-অভিনেত্রী দেবযানীকে বিয়ে করেন ঋষি কৌশিক। অন্যদিকে অপরাজিতা বিয়ে করেছিলেন এক চোখের ডাক্তারকে। সে বিয়ে টেকেনি। এরপর নামী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে বিয়ে করেন অপরাজিতা। সেই বিয়েতে সুখী হন অপরাজিতা। ঋত্বিক-অপরাজিতার রয়েছে এক পুত্র সন্তান।

ঋষি-অপরাজিতার বন্ধুত্ব আজও অমলিন রয়েছে। তাঁদের জুটি আবারও ফিরে আসলে দর্শক একই রকম ভালবাসা দেবে। বয়সের মালিন্য রোম্যান্টিক জুটির গায়ে লাগে না।