Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সিরিয়ালে ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রে মাঝপথে বাদ! সৃজিতের ছবিতে সেই রোলেই সুযোগ অলোকানন্দার

প্রযোজক রানা সরকার নাকি অলোকানন্দাকে সে সময়েই জানিয়েছিলেন, যদি কোনওদিন মহাপ্রভুকে নিয়ে বড় পর্দায় ছবি বানান, তবে তাঁর বিষ্ণুপ্রিয়া তিনিই। কথা রেখেছেন প্রযোজক।

সিরিয়ালে ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রে মাঝপথে বাদ! সৃজিতের ছবিতে সেই রোলেই সুযোগ অলোকানন্দার

শেষ আপডেট: 5 June 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: বছর ছয়েক আগের কথা। 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রে অভিনয়ের সুযোগ মেলে অভিনেত্রী অলোকানন্দা গুহর। তবে মাঝপথে আচমকাই মুখ বদল। শোনা যায়, প্রযোজনা সংস্থার হাতবদল হওয়ার কারণে ধারাবাহিক থেকে বাদ পড়েন অভিনেত্রী। জায়গা পান শ্রীমা ভট্টাচার্য।

প্রযোজক রানা সরকার নাকি অলোকানন্দাকে সে সময়েই জানিয়েছিলেন, যদি কোনওদিন মহাপ্রভুকে নিয়ে বড় পর্দায় ছবি বানান, তবে তাঁর বিষ্ণুপ্রিয়া তিনিই। কথা রেখেছেন প্রযোজক। রানা প্রযোজিত, সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'তে তিনিই বিষ্ণুপ্রিয়া।

এখনও যেন ঘোরের মধ্যে রয়েছেন অলোকানন্দা। অপমানের জবাব, এতদিনের আশা, সৃজিতের ছবিতে কাজ-- সব কিছু একসঙ্গে হচ্ছে তাঁর জীবনে। ধারাবাহিকের অভিনেতাকে বড় পর্দায় সুযোগ দেওয়া নিয়ে টলিউডের বিভাজন নীতি বহু পুরনো। বলিউডের এর হদিশ মেলে। তবে এ ক্ষেত্রে অঙ্ক হয়েছে গোলমেলে। দিব্যজ্যোতি থেকে আরাত্রিকা, অলোকানন্দা-- তালিকাটা লম্বা। দ্য ওয়ালকে অভিনেত্রী বলছিলেন, "রানাদা  কথা রেখেছেন। এত বছর পরেও যে তাঁর আমার কথা মনে থাকবে সেটা এখনও কেমন বিশ্বাস হচ্ছে না। লুক সেট হয়ে গিয়েছে। একদম নো-মেকআপ লুক। দিব্য তো আমার ভাল বন্ধু। আরাত্রিকার সঙ্গেও পরিচয় রয়েছে। কী যে ভাল লাগছে, ভাষায় প্রকাশ করতে পারব না।"

একটু থামলেন অভিনেত্রী। হঠাৎ যেন পৌঁছে গেলেন ফ্ল্যাশব্যাকে। যোগ করলেন, "আসলে সেই ধারাবাহিকটি তো সম্পূর্ণ শেষ করতে পারিনি। মাঝপথেই কী যে হল! তবে মানুষ ভালবেসেছিলেন আমায়। আর সেই কারণেই হয়তো এত বড় প্রজেক্টের অংশ হতে পারলাম।" ছবিতে একগুচ্ছ স্টারকাস্ট। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঈশা সাহা থেকে শুরু করে আরও অনেকে। মহাপ্রভুর ভূমিকায় থাকছেন, দিব্যজ্যোতি দত্ত। লক্ষ্মীপ্রিয়া হয়েছেন আরাত্রিকা। সব ঠিক থাকলে চলতি মাসেই শুরু হবে ছবির শুটিং।


```