Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শ্বশুরবাড়ি জিন্দাবাদ! ২৫ বছর পর আবার পর্দা কাঁপাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সেই রসায়ন

২৫ বছর পর এই মাসেই ৩০ মে রিরিলিজ করছে হরনাথ চক্রবর্তীর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। জামাইষষ্ঠীর আমেজেই আসছে এই কমেডি রোম্যান্টিক ছবি। 

শ্বশুরবাড়ি জিন্দাবাদ! ২৫ বছর পর আবার পর্দা কাঁপাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সেই রসায়ন

'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'

শেষ আপডেট: 23 May 2025 16:23


দ্য ওয়াল ব্যুরো: 'চোখ তুলে দেখোনা, কে এসেছে' গান মানেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা আর সুপারহিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। ২০০০ সালের মেগাহিটের তালিকায় ছিল এই ছবি। ২৫ বছর পর এই মাসেই ৩০ মে রিরিলিজ করছে হরনাথ চক্রবর্তীর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। জামাইষষ্ঠীর আমেজেই আসছে এই কমেডি রোম্যান্টিক ছবি।

আটের দশকে বাংলা ছবির ইতিহাসে প্রচলন ছিল এমন পুরনো ছবি রিরিলিজ করার। প্রেক্ষাগৃহ হাউসফুল করে উত্তম-সুচিত্রার কত এমন ছবি পর্দায় দেখেছে আটের দশকের তরুণ প্রজন্ম। সেই আমেজ, সেই আবেগ ফিরে এল প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিতে এই প্রথম। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবি ফিরছে আবার রুপোলি পর্দায়। ছবির নায়ক-নায়িকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত আজ নিজেদের সামাজিক মাধ্যমে এই সুখবর  পোস্ট করেছেন।

Chokh Tule Dekho Na Lyrics (চোখ তুলে দেখো) Sasurbari Zindabad - gdn8.com

আড়াই দশক পর, এই ছবি রিরিলিজ করা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন 
'আমার কাছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ শুধু একটা সিনেমা নয়, এই ছবি ছিল বাংলা বাণিজ্যিক ছবির একটা টার্নিং পয়েন্ট। ২৫ বছর পর এই ছবিকে ফের প্রেক্ষাগৃহে ফিরতে দেখে যতটা আবেগপ্রবণ, ততটাই রোমাঞ্চিত আমি। জুটি হিসেবে ঋতুপর্ণা এবং আমার জন্য একটি দারুণ যাত্রার সূচনা করেছিল এই ছবি। আশা করি, নতুন প্রজন্মও সেই ম্যাজিকটা উপভোগ করতে পারবে।”

আর ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন " 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি আমার জীবন বদলে দিয়েছিল।
এই ছবিটি দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছিল এবং দর্শকরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, সেটা সত্যিই বড় প্রাপ্তি ছিল। বড়পর্দায় আবারও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মুক্তি পাওয়াটা বাংলা সিনেমার একটি সুন্দর অধ্যায়ের ফিরিয়ে আনার মতো। যা কিনা রং-রোমান্সে পরিপূর্ণ।”

Chok Tule Dekho Na | চোখ তুলে দেখো না Song|Babul Supriyo|Shashurbari  Zindabad| Listen to new songs and mp3 song download Chok Tule Dekho Na |  চোখ তুলে দেখো নাonline on Gaana.com

এই ছবিতে শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা সাহা যাঁর বড় মাইলস্টোন ছিল এই দজ্জাল শাশুড়ির চরিত্র। অন্যদিকে রঞ্জিত মল্লিকের অভিনয়ও প্রশংসা পেয়েছিল।

আদতে হরনাথ চক্রবর্তীর এই ছবি ছিল 'জামাই রাজা' হিন্দি ছবির রিমেক। সেই ছবি কিন্তু বাংলার মতো সাফল্য পায়নি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির জাদু এখানেই।


```