Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চেনেন মাধুরী দীক্ষিতের দুই দিদিকে? লাইমলাইটের থেকে দূরে থেকেও নিজেদের জগতে গুণী তাঁরা


গ্ল্যামার জগতের স্টারডম সরিয়ে ব্যক্তিগত জীবনে মাধুরী কিন্তু ভীষণ পরিবারের কাছাকাছি।

চেনেন মাধুরী দীক্ষিতের দুই দিদিকে? লাইমলাইটের থেকে দূরে থেকেও নিজেদের জগতে গুণী তাঁরা

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 24 June 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো: মাধুরী দীক্ষিত, যে নামটা আটের দশক থেকে আমাদের মন জয় করে নিয়েছে। পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে মাধুরী যেন এক নারীশক্তির জয়গান। পদ্মশ্রী সম্মানে ভূষিত মাধুরী দীক্ষিত শুধু অভিনয়ের জন্য নয়, নাচের জন্যও মাধুরী সকলের নয়নের মণি। বহু মধ্যমেধার মেনস্ট্রিম ছবি সুপারহিট হয়েছিল শুধুমাত্র মাধুরীর ডান্স নাম্বারের জন্য।

কিন্তু দুই বড় দিদিও আছেন মাধুরীর। যাঁরা লাইমলাইটের থেকে দূরে থাকতেই চিরকাল পছন্দ করেছেন। কেউ জানতই না মাধুরীর আরও দুই দিদি আছে। শুধু তাই নয়, তাঁরা তালিম নেওয়া কত্থক নৃত্যশিল্পী। কিন্তু গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে তাঁরা চাননি।

490 Madhuri Dixit ideas | madhuri dixit, indian beauty, beautiful indian  actress

গ্ল্যামার জগতের স্টারডম সরিয়ে ব্যক্তিগত জীবনে মাধুরী কিন্তু ভীষণ পরিবারের কাছাকাছি। ডাক্তার শ্রীরাম নেনে ঘরণী হিসেবে মাধুরী ভীষণ ঘরোয়া। স্বামী ও দুই পুত্র নিয়ে তিনি সুখী জীবনে। তাঁর মা স্নেহলতা দীক্ষিতও ভীষণ ভাবে চেনা মুখ ইন্ডাস্ট্রিতে। দর্শকের কাছেও স্নেহলতা দেবীর মুখ বেশ জনপ্রিয়। মায়ের মুখের সঙ্গে মাধুরীর মুখের মিলও আছে।

মাধুরীর মা স্নেহলতা প্রয়াত হন ২০২৩ সালে। আর মাধুরীর বাবা শঙ্কর দীক্ষিত প্রয়াত হন ২০১৩ সালে। বাবা চাইতেন মেয়ে ডাক্তার হন, কিন্তু মেয়ে হলেন অভিনেত্রী। তবে বাবার আশা কিছুটা হলেও হয়তো পূরণ হয়েছিল যখন ডাক্তার জামাই নেনেকে তিনি পেলেন।

Madhuri Dixit Two Sisters Rupa Dixit And Bharati Dixit - Entertainment  News: Amar Ujala - माधुरी दीक्षित की बहनों के बारे में नहीं जानते होंगे आप,  पर्दे के पीछे रहकर बहन को

মাধুরীর দুই দিদির নাম রূপা দীক্ষিত আর ভারতী দীক্ষিত। দু'জনেই তাঁরা কত্থক শিল্পী। একসঙ্গেই তিন বোন তালিম নিতেন তারা। লাইমলাইটের থেকে দূরে থাকলেও মাধুরীর সঙ্গে দুই বোনের বন্ডিং ভীষণ দৃঢ়।

তবে দুই বোনের রয়েছে পেশাগত জগৎ। রূপা দীক্ষিত   সফটওয়্যার আর্কিটেকট আর ভারতী দীক্ষিত কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাঁদের এক ভাইও আছেন অজিত দীক্ষিত।

Madhuri Dixit looks resplendent in this throwback picture

দুই দিদির পড়াশোনাতে মাধুরীর অনেকটা অবদান ছিল। সংসার একসময় চলত কিন্তু মাধুরীর টাকাতেই। খুব ছোট বয়সেই সিনেমা জগতে চলে আসেন মাধুরী। নিজেকে নিজেই তৈরি করেছিলেন মাধুরী। চিরকালই মাধুরীর জন্য দীক্ষিত পরিবারের সবাই জনপ্রিয় হয়েছেন।

সোশ্যাল মাধ্যমে মাধুরী দীক্ষিত নিজেই ভাগ করে নেন মায়ের মৃত্যুদিনে মায়ের সঙ্গে দুই দিদির ছবি। দু'জনেই এই প্রথম সামনে এলেন। দুই দিদির ব্যক্তিত্ব সকলের মন জয় করে নিয়েছে।দু'জনেই তাঁরা সুন্দরী। কিন্তু কখনও ছোট বোনের পরিচয়কে নিজেদের জীবনে ব্যবহার করেননি তাঁরা।


```