Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পার্থ ঘোষের 'সিঁদুরখেলা'র নায়িকা হওয়ার কথা ছিল মাধুরীর, শেষমেশ ঋতুপর্ণা করেছিলেন সেই রোল

মাধুরী বম্বে থেকে এ ছবি করতে না এলেও, বলিউডের  কমেডিয়ান জনি লিভার ছিলেন 'সিঁদুর খেলা' বাংলা ছবিতে।

পার্থ ঘোষের 'সিঁদুরখেলা'র নায়িকা হওয়ার কথা ছিল মাধুরীর, শেষমেশ ঋতুপর্ণা করেছিলেন সেই রোল

'সিঁদুর খেলা' । গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 9 June 2025 16:06

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক পার্থ ঘোষ। মেনস্ট্রিম ছবিতে তিনি হিট দিয়েছেন পরপর। 'অগ্নিসাক্ষী', 'দালাল', 'গুলাম এ মুস্তাফা' আরো কত। বলিউডের মাধুরী দীক্ষিতের কেরিয়ারের শুরুর দিকের সুপারহিট ছবি ছিল পার্থ ঘোষের 'হান্ড্রেড ডেজ'। নয়ের দশকের শেষদিকে মাধুরীকে নিয়ে বাংলা ছবি করার কথাও ভেবেছিলেন পার্থ ঘোষ। ছবির নাম ছিল 'সিঁদুরখেলা'।

মাধুরী রাজিও ছিলেন এই বাংলা ছবিতে অভিনয় করতে। সেই ছবি পরে মুক্তি পেলেও শেষ অবধি নায়িকা আর মাধুরী দীক্ষিত ছিলেন না। মাধুরীর জায়গায় চলে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক সেই পার্থ ঘোষই থাকেন। পার্থ ঘোষের সেই বাংলা ছবি হল 'সিঁদুরখেলা'।

Madhuri Dixit Nene's Movie Looks That Are Unforgettable In Bollywood  Fashion History

নয়ের দশকের শেষে প্রায় ঠিক হয়ে গিয়েছিল বাংলা ছবিতে আসছেন ধক ধক গার্ল। বম্বের বাঙালি পরিচালক পার্থ ঘোষের 'সিঁদুর খেলা' ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা পাকা হয়ে গিয়েছিল মাধুরীর। সেই সময় সমস্ত সংবাদপত্রে বড় খবর ছিল মাধুরী আসছেন কলকাতায়। দর্শক ছিল উচ্ছ্বসিত। কেউ আবার বলল, বম্বের বাজার পড়ে যেতেই নাকি মাধুরী বাংলা ছবি করতে আসছেন। তবে সবাই খুব উদগ্রীব ছিলেন মাধুরীর ভুবন ভোলানো হাসি বাংলা ছবিতেও দেখতে পাবেন ভেবে।

যেহেতু আগেই মাধুরীর সঙ্গে কাজ করেছিলেন পার্থ ঘোষ, তাই তিনি তাঁর বাংলা ছবিতেও মাধুরীকেই নায়িকা করতে চেয়েছিলেন। ছবির নাম 'সিঁদুর খেলা'।
মাধুরীর বিপরীতে নায়ক কে থাকবেন তখনও তা ঠিক হয়নি। তবে কলকাতা এসে টালিগঞ্জ পাড়ার কলাকুশলীদের সঙ্গে কাজ করতেন মাধুরী। আর্ট ছবি নয়, একদম মেনস্ট্রিম বাংলা ছবি করতেই রাজি ছিলেন মাধুরী। কারণ পরিচালকের সঙ্গে আগেই তাঁর সখ্যতা ছিল।

Sindur Khela - Bengali Full Movie | Prosenjit Chatterjee | Rituparna  Sengupta

কিন্তু বড় খবরের পর আর বড় কাজ হল না।  নানা সমস্যায় বেশ কিছুদিন মুলতুবি ছিল ছবির কাজ। এরপর 'সিঁদুর খেলা' ছবি থেকে সরে দাঁড়ান মাধুরী। তিনি আর ডেট দিতে পারেননি পার্থ ঘোষকে। মাধুরী সরে যাওয়াতে ছবির মান, বাজেট এমনকী পরিচালনার মানেও আপস করেছিলেন পরিচালক।

'সিঁদুর খেলা' ছবি ১৯৯৯ সালে রিলিজ করলেও বদলে গেলেন নায়িকা। মাধুরীর জুতোতে পা গলালেন টলিলক্ষ্মী ঋতুপর্ণা সেনগুপ্ত। 
প্রসেনজিৎ-ঋতুপর্ণা-চিরঞ্জিতের ছবি হয়ে গেল 'সিঁদুর খেলা'। রঞ্জিত মল্লিক আর সুপ্রিয়া দেবী ছিলেন দুটি বিশেষ চরিত্রে। মাধুরী বম্বে থেকে এ ছবি করতে না এলেও, বলিউডের  কমেডিয়ান জনি লিভার ছিলেন 'সিঁদুর খেলা' বাংলা ছবিতে। একান্নবর্তী পরিবারের পরিচারকের মজার রোলে অভিনয় করেন জনি। জনি লিভার আর বাড়ির গিন্নি মা সুপ্রিয়া দেবীর অনেক দৃশ্য ছিল ছবিতে। ঋতুপর্ণার চরিত্রের নাম ছিল শিবানী। এই চরিত্র আদতে মাধুরীকে ভেবেই লেখা।

Sindur Khela

তবে 'সিঁদুর খেলা' যে মানের ছবি হয়েছিল, তা কখনও মাধুরী দীক্ষিতের আদর্শ বাংলা ছবি হতে পারত না। ছবিটি ফ্লপ করলে মাধুরীর ব্যর্থ সফর হত টলিউডে। যদিও প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'সিঁদুর খেলা' মেনস্ট্রিম দর্শকদের কাছে হিট করেছিল। বুম্বা-ঋতুর কেরিয়ারে সফল ছবি এটি। প্রয়াত পরিচালক পার্থ ঘোষের এই বাংলা ছবি হিটের নিরিখে ভালই ব্যবসা করেছিল। তবে বাংলা ছবিতে মাধুরী, দর্শকের সেই ইচ্ছে অপূর্ণ রয়ে গেল।


```