Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রসেনজিৎ-আমির-শাহরুখ, আমি যে যে হিরোরই নায়িকা হয়েছি, সকলেই পরে মেগাস্টার হয়েছেন: জুহি

বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে, জুহির নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ তখন নিজেই নতুন হিরো। 

 প্রসেনজিৎ-আমির-শাহরুখ, আমি যে যে হিরোরই নায়িকা হয়েছি, সকলেই পরে মেগাস্টার হয়েছেন: জুহি

প্রসেনজিৎ-আমির-শাহরুখ -জুহি । গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 29 May 2025 13:46

দ্য ওয়াল ব্যুরো: জুহি চাওলা (Juhi Chawla) মানেই বলিউডের বাবলি গার্ল হিরোইন। মিষ্টি হাসিতে গৌরবর্ণা জুহি আটের দশকের শেষ থেকেই দর্শকের মন জিতে নেন। শাহরুখ খান (Sharukh Khan), আমির খান( Amir Khan)দের প্রথম দিকের সুপারহিট হিরোইন ছিলেন জুহি। আবার বাংলা ছবিতেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) দুটি হিট ছবির নায়িকা ছিলেন বম্বের জুহি চাওলা। 

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে প্রসেনজিতের পাশেই দাঁড়িয়ে জুহি চাওলা মজা করে বললেন 'আমি যে যে নতুন হিরোদের নায়িকা হয়েছিলাম, সেই সব ক'জন হিরো কিন্তু পরে ইন্ডাস্ট্রির মেগাস্টার হন। আমির, শাহরুখ থেকে বাংলার প্রসেনজিৎ'! যদিও জুহি মজা করেই বলেছেন কথাটা, কিন্তু কিছু দর্শক মন্তব্য করছেন জুহি নিজেকেই যেন বিশাল বড় স্টার ভাবছেন তাঁর হিরোদের থেকে।

Juhi Chawla is unrecognisable in these photos from her modelling days -  India Today

১৯৮৮ সালে জুহির আমির খানের সঙ্গে কালজয়ী হিট ছবি ছিল 'কেয়ামত সে কেয়ামত তক'। যা ছিল শেক্সপিয়রের 'রোমিও জুলিয়েট'-এর আধুনিক রূপ। রাতারাতি যে ছবি দিয়ে আমির আর জুহি, দু'জনেই তারকা হয়ে ওঠেন। সে বছর লাক্স ফিল্মফেয়ারে সেরা নতুন মুখ নায়িকার পুরস্কার পান জুহি। আমির খানের কাল্ট ছবি হিসেবে 'কেয়ামত সে কেয়ামত তক' চিরকাল রয়ে যাবে। আমিরের ভাগ্যবদলে জুহিই ছিলেন তাঁর নায়িকা।

36 Years Of Qayamat Se Qayamat Tak When Aamir Khan Pasted Film's Posters On  Auto-Rickshaws For Promotion

আবার শাহরুখ খানের প্রথম দিককার একাধিক হিট ছবি 'রাজু বান গায়া জেন্টলম্যান', 'ডর', 'রাম জানে', 'ডুপ্লিকেট', 'ইয়েস বস' এর নায়িকা ছিলেন জুহি। শাহরুখ-জুহি দু'জনে খুব ভাল বন্ধুও। একসঙ্গে প্রযোজক সংস্থা খোলা থেকে আইপিএল-এ ক্রিকেট দলের মালিকানা সবেতেই যুগ্ম ভাবে থেকেছেন শাহরুখ-জুহি।

23 Years of One 2 Ka 4 - SRK Kajol - Celebrating the Iconic Bollywood Duo

বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে, জুহির নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ তখন নিজেই নতুন হিরো। প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে জুহি চাওলা ১৯৮৯ সালে 'অমর প্রেম' ছবিতে অভিনয় করেন। এই ছবির পরিচালক ছিলেন সুজিত গুহ। এর কয়েক বছর পর ১৯৯২ সালে আবার জুহি চাওলা বাংলা ছবি করেন ‘আপন পর’। পরিচালক তপন সাহা। আবার জুহির বিপরীতে হিরো হিসেবে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই দুটি ছবি বেশ জনপ্রিয় হয়। বাপ্পি লাহিড়ির সুরে 'অমর প্রেম' ছবির গান আজও দর্শকদের পছন্দের তালিকায় রয়ে গিয়েছে।

Amar Prem - Bengali Full Movie | Prosenjit Chatterjee | Juhi Chawla -  YouTube

একাধিক বম্বের হিরোইনদের সঙ্গে হিরো হিসেবে কাজ করেছেন প্রসেনজিৎ। অনুরাধা প্যাটেল, নীলম, ফারহা, রানি মুখার্জি, ঐশ্বর্যা রাই, বিপাশা বসু সবার নায়ক হয়েছেন প্রসেনজিৎ।

Amar Prem - Bengali Full Movie | Prosenjit Chatterjee | Juhi Chawla |  Abhishek Chatterjee - YouTube

জুহি মজার ছলেই বলেন 'আমি যে যে হিরোর নায়িকা হয়েছি, সবাই পরে সুপারস্টার হন আমির-শাহরুখ-প্রসেনজিৎ'!


```