Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Gold Rate: সপ্তাহের শুরুর দিনেও আশা জাগাতে পারল না সোনার দাম! কী বলছে কলকাতার দর?

সীমান্তে উত্তাপের আঁচ গনগনে। তার মধ্যেই সোমবার, ১২ মে কলকাতায় কত হল সোনালি ধাতুর দাম? কী বলছে বাজার?

Gold Rate: সপ্তাহের শুরুর দিনেও আশা জাগাতে পারল না সোনার দাম! কী বলছে কলকাতার দর?

সোনার দাম কত আজ?

শেষ আপডেট: 12 May 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: সোনা কেউ গয়না হিসেবে কেনেন, কেউ বিনিয়োগের (Investment) নজরে দেখেন। কিন্তু সোনার প্রতি কম-বেশি আগ্রহ সকলেরই রয়েছে। বছরের শুরু থেকে একটু একটু করে বাড়তে বাড়তে কিছুদিন আগে এই ধাতুর দাম পৌঁছেছিল প্রায় এক লক্ষে।

ভারত–পাকিস্তান সীমান্তে উত্তাপের আঁচ গনগনে। তার মধ্যেই সোমবার, ১২ মে কলকাতায় কত হল সোনালি ধাতুর (Gold rate today in Kolkata) দাম? কী বলছে বাজার?

কলকাতায় আজ ২৪ ক্যারাটের (24k) সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯৬ হাজার ৮৮০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারাটের (22k) ১০ গ্রাম সোনার দাম ৮৮ হাজার ৮০০ টাকা। ১৮ ক্যারেটের (18k) দাম যাচ্ছে প্রতি ১০ গ্রামে ৭২ হাজার ৬৬০ টাকা। অর্থাৎ গতকালের থেকে সামান্যই (১০০ টাকার কাছাকাছি) কমেছে সোনার দাম।

রুপোর (Silver) দাম অবশ্য হালকা বেড়েছে। শনিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৯৬ হাজার ৪০০ টাকা। শুক্রবার ছিল ৯৫ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম বেড়েছে হাজার পঞ্চাশ টাকা।
১ কেজি রুপোর দর যাচ্ছে ৯৭ হাজার ৯০০ টাকা। অর্থাৎ, প্রতি গ্রাম রুপো কিনতে দাম পড়বে ৯৭ টাকা ৯০ পয়সা।

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম ধীরে ধীরে কমেছিল অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে। অনেকেই সোনা কিনবেন বলে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান বাস্তব করে ফের বাড়ল সোনালি ধাতুর দাম।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মন্দা, ডলারের দামের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা—এই তিনটি বিষয় একত্রে সোনার দামে প্রভাব ফেলছে। এভাবে আগামিদিনেও সোনার দাম ক্রমাগত ওঠা-নামা করতে পারে বলে মনে করা হচ্ছে।


```