Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

বৃহস্পতিবার ৮.২৮ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা, বাজারে এত বড় ধসের নেপথ্যে কী?

শেয়ার বাজারে ধসে একদিনে ৮.২৮ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। কী কী কারণে নামল বাজার?

 বৃহস্পতিবার ৮.২৮ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা, বাজারে এত বড় ধসের নেপথ্যে কী?

ধস নামল সেনসেক্স ও নেফটিতে

গার্গী দাস

শেষ আপডেট: 19 March 2026 16:08

দ্য ওয়াল ব্যুরো: তিন দিনের টানা উত্থানের পর বৃহস্পতিবার আচমকাই বড় ধাক্কা খায় শেয়ার বাজার (stock market)। বৃহস্পতিবার, ১৯ মার্চ সকালে ধস নামল সেনসেক্স (Sensex) ও নিফটিতে (Nifty)। শুরুর লেনদেনে বিনিয়োগকারীদের (investors) বিপুল ক্ষতি, উড়ে গেল ৮.২৮ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ।

বিএসই (BSE)-র ৩০ শেয়ারের সূচক সেনসেক্স (Sensex) খোলার সঙ্গে সঙ্গেই ১,৯৫৩.২১ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ পড়ে দাঁড়ায় ৭৪,৭৫০.৯২-এ। একইসঙ্গে এনএসই (NSE)-র ৫০ শেয়ারের সূচক নিফটি (Nifty) কমে যায় ৫৮০.০৫ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ, নেমে আসে ২৩,১৯৭.৭৫-এ। রিপোর্ট লেখার সময়ও পতনের ধারাবাহিকতা বজায় ছিল—সেনসেক্স (Sensex) ১,৬৮২.৯১ পয়েন্ট বা ২.১৯ শতাংশ নিচে এবং নিফটি (Nifty) ৫২২.৭৫ পয়েন্ট বা ২.২০ শতাংশ কমে লেনদেন করছিল।

এই পতনের জেরে বিএসই-তে (BSE) তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন (market capitalisation) কমে দাঁড়িয়েছে ৪,৩০,৩৪,৭৮৯ কোটি টাকায়, যা আগের সেশনে ছিল ৪৩,৮৬৩,৫৫৫.২৫ লক্ষ কোটি টাকা।

কেন এই ধস?

একাধিক কারণ সামনে আসছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (crude oil) দাম হঠাৎ বেড়ে যাওয়া। ব্রেন্ট ক্রুড (Brent crude) ৩.৭৭ শতাংশ লাফিয়ে পৌঁছেছে প্রতি ব্যারেল ১১১.৪ ডলারে।

দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র (US) ও ইজরায়েলের (Israel) সঙ্গে ইরানের (Iran) সংঘাতের (war escalation) তীব্রতা বেড়েছে। ইজরায়েলের হামলায় টার্গেট করা হয়েছে সাউথ পার্স (South Pars) গ্যাসক্ষেত্র, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভান্ডারে। এর পাল্টা জবাবে ইরান কাতারের (Qatar) রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে (Ras Laffan Industrial City) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র (missile) ও ড্রোন (drone) হামলা চালিয়েছে। ফলে বাজারে অনিশ্চয়তা বেড়েছে।

তৃতীয়ত, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (Foreign Institutional Investors বা FII) লাগাতার বিক্রি। ১৮ মার্চ তাঁরা ২,৭১৪.৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, যা টানা নবম দিনের বিক্রি। যদিও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (Domestic Institutional Investors বা DII) ৩,২৫৩ কোটি টাকার শেয়ার কিনে কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করেছেন।

চতুর্থত, বিশ্ব বাজারের (global market) নেতিবাচক ইঙ্গিত। মার্কিন বাজারে (US stocks) পতনের জেরে এশিয়ার বাজারেও চাপ। দক্ষিণ কোরিয়ার (South Korea) কোস্পি (Kospi), জাপানের (Japan) নিক্কেই ২২৫ (Nikkei 225), চিনের (China) এসএসই কম্পোজিট (SSE Composite) এবং হংকংয়ের (Hong Kong) হ্যাং সেং (Hang Seng) সূচকও নিম্নমুখী।

সব মিলিয়ে, তেলদাম, যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক চাপ—এই তিনের চাপে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধাক্কা স্পষ্ট।


```