Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বাজার খুলতেই বৃহস্পতিবার ধস নামল শেয়ারবাজারে, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

বৃহস্পতিবার বাজার খুলতেই বড় ধস নামল শেয়ারবাজারে, প্রায় ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও তেলের দামের উর্ধ্বগতিতে চাপে পড়ল বাজার।

বাজার খুলতেই বৃহস্পতিবার ধস নামল শেয়ারবাজারে, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

সেনসেক্স

গার্গী দাস

শেষ আপডেট: 19 March 2026 10:12

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের (Middle East) অস্থিরতার ধাক্কা এবার সরাসরি বলল শেয়ারবাজারে। টানা তিন দিনের ঊর্ধ্বগতির (Rally) পর বৃহস্পতিবার ধাক্কা খেল ভারতীয় বেঞ্চমার্ক সূচক (Benchmark Indices) সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty)। ইরান (Iran)–ইজরায়েল (Israel) সংঘাতের জেরে তেলের দাম (Oil Prices) হঠাৎ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে (Global Market) নেতিবাচক প্রভাব পড়েছে, তারই ছাপ দেখা গেল বাজারে।

এদিন শুরুতেই বড় ধস। ৩০ শেয়ারের বিএসই সেনসেক্স (BSE Sensex) ১,৯৫৩.২১ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ পড়ে খুলেছে ৭৪,৭৫০.৯২-এ। অন্যদিকে নিফটি ৫০ (Nifty 50) ৫৮০.০৫ পয়েন্ট পিছিয়ে ২৩,১৯৭.৭৫-এ লেনদেন শুরু করে। আগের সেশনে সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৬,৭০৪.১৩-এ এবং নিফটি ২৩,৭৭৭.৮০-এ।

শুধু বড় সূচকই নয়, চাপের মুখে পড়েছে মিডক্যাপ (Midcap) ও স্মলক্যাপ (Smallcap) সূচকও। বিএসই মিডক্যাপ সিলেক্ট ইনডেক্স (BSE Midcap Select Index) ২৫০.৭৩ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ পড়েছে। বিএসই স্মলক্যাপ সিলেক্ট ইনডেক্স (BSE Smallcap Select Index) ১০২.৫৫ পয়েন্ট বা ১.৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭,২৪৫.১২-এ।

সেনসেক্সের ৩০টি শেয়ারের সবক’টিই লাল রঙে (Red) শুরু করেছে দিন। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)—প্রায় ৭.৯৪ শতাংশ পতন। পাশাপাশি কোটাক ব্যাঙ্ক (Kotak Bank), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-সহ একাধিক শেয়ার বড়সড় পতনের মুখে।

বাজারের বিস্তার (Market Breadth)ও স্পষ্ট নেতিবাচক। এনএসই (NSE)-তে ২,১৯২টি শেয়ার পড়েছে, উঠেছে মাত্র ২৫৬টি, অপরিবর্তিত রয়েছে ৬২টি।

আগাম ইঙ্গিতও ছিল মন্দার। গিফট নিফটি (Gift Nifty) ৫১০.৫ পয়েন্ট পড়ে ২৩,২৮৯.৫০-এ খুলেছিল, যা স্পষ্ট গ্যাপ-ডাউন (Gap-down Opening)-এর ইঙ্গিত দেয়। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ১৮ মার্চ ২,৭১৪.৩৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। যদিও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (DII)রা ৩,২৫৩.০৩ কোটি টাকার শেয়ার কিনে কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করেছে।

এশিয়ার বাজারেও (Asian Markets) একই ছবি। নিক্কেই ২২৫ (Nikkei 225) ১,৫৬০.৪০ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ পড়েছে। হ্যাং সেং (Hang Seng) ১.৭৭ শতাংশ নেমেছে। যদিও কসপি (Kospi) সামান্য ইতিবাচক অবস্থানে ছিল, তবুও চাপ স্পষ্ট। এসএসই কম্পোজিট (SSE Composite)-ও ০.৯৫ শতাংশ কমেছে।

সব মিলিয়ে, তেলের দাম বৃদ্ধির ধাক্কায় বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় শেয়ারবাজারেও। নজর এখন, এই চাপ কতদিন স্থায়ী হয়।


```