Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সেনসেক্সে পতন, মাত্র এক ঘণ্টায় প্রায় ১২ লাখ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা! ধসের নেপথ্যে কী?

সেনসেক্সে বড় ধস, কয়েক ঘণ্টায় প্রায় ১২ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। কেন এমন পতন?

সেনসেক্সে পতন, মাত্র এক ঘণ্টায় প্রায় ১২ লাখ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা! ধসের নেপথ্যে কী?

শেয়ার মার্কেট

গার্গী দাস

শেষ আপডেট: 23 March 2026 12:01

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের (Middle East) যুদ্ধের জেরে সপ্তাহের শুরুতেই ধস নামল ভারতীয় শেয়ারবাজারে (stock market)। সোমবার লাল সূচকে (deep red) খুলল সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty), আর প্রথম ঘণ্টাতেই বিনিয়োগকারীদের সম্পদ থেকে উধাও প্রায় ১১.৭৮ লক্ষ কোটি টাকা (Rs 11.78 trillion)।

সকাল ১০টা ২৩ মিনিটে (10:23 am) বিএসই-তে (BSE) তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন (market capitalisation) নেমে দাঁড়ায় ৪১৬.৯৮ লক্ষ কোটি টাকায় (Rs 416.98 trillion), যা শুক্রবারের ৪২৮.৭৬ লক্ষ কোটি টাকা থেকে অনেকটাই কম। প্রায় সব সেক্টরেই (sectors) বিক্রির চাপ চোখে পড়েছে।

বাজারের এই তীব্র পতনের নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে এসেছে ভূরাজনৈতিক অস্থিরতা (geopolitical risks)। বিভাভঙ্গল অনুকুলাকারা (Vibhavangal Anukulakara)-র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর (Founder & Managing Director) সিদ্ধার্থ মৌর্য (Siddharth Maurya) জানান, ইরান (Iran) এবং হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে অনিশ্চয়তা বাজারে বিরাট প্রভাব ফেলেছে। তৈরি হয়েছে অনিশ্চয়তা তাই তাঁর কথায়, “প্রথম ঘণ্টাতেই প্রায় ১২ লক্ষ কোটি টাকার সম্পদ উবে যাওয়া দেখাচ্ছে বিনিয়োগকারীদের আতঙ্ক কতটা তীব্র।”

এই পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, পশ্চিম এশিয়ার সংঘাত চতুর্থ সপ্তাহে ঢুকে পড়লেও সমাধানের কোনও ইঙ্গিত নেই। দ্বিতীয়ত, অপরিশোধিত তেলের (crude oil) দামে লাগামছাড়া বৃদ্ধি—ব্রেন্ট ক্রুড (Brent Crude) ব্যারেল প্রতি ১১২.৯৪ ডলার এবং ডব্লিউটিআই (WTI Crude) ৯৯.২৩ ডলার ছুঁয়েছে। চলতি মাসেই তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে বলে খবর। এতে বাড়ছে মুদ্রাস্ফীতি (inflation), উৎপাদন খরচ (input cost) এবং সংস্থাগুলির লাভের উপর চাপ।

এর পাশাপাশি রুপির (rupee) রেকর্ড পতনও উদ্বেগ বাড়িয়েছে। মার্কিন ডলারের (US dollar) তুলনায় রুপি নেমে এসেছে ৯৪-এ, যা আগের সর্বনিম্ন ৯৩.৭৩৫০-কে ভেঙেছে। সংঘাত শুরুর পর থেকেই রুপির দর প্রায় ৩ শতাংশ কমেছে।

বাজারে বিক্রির চাপ এদিন সর্বত্র- ব্যাঙ্কিং (banking), আইটি (IT), অটো (auto), কনজাম্পশন (consumption), অবকাঠামো (infra) ও সিমেন্ট (cement) সেক্টরের বড় বড় শেয়ারে পতন দেখা গেছে। একইসঙ্গে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (FPI) বাজার থেকে টানা টাকা তুলছেন। সংঘাত শুরুর পর থেকে ১ লক্ষ কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছেন তাঁরা।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতিতে বাজারের গতিপথ নির্ভর করবে মূলত তেলের দাম, মুদ্রার অবস্থান এবং মার্কিন-ইরান সংঘাতের আপডেটের উপর। আপাতত বিনিয়োগকারীদের শান্ত থেকে দীর্ঘমেয়াদি (long-term) কৌশলে ভরসা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


```