Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SBI lending rates: সস্তা হতে চলেছে বাড়ি ও গাড়ির লোন! বিরাট মাত্রায় সুদের হার কমাল এসবিআই

আরবিআই-এর রেপো রেট কমানোর পর ঋণের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। নতুন ও পুরোনো সব ঋণগ্রহীতার ইএমআই কমবে। 

SBI lending rates: সস্তা হতে চলেছে বাড়ি ও গাড়ির লোন! বিরাট মাত্রায় সুদের হার কমাল এসবিআই

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 December 2025 00:21

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) রেপো রেট (Repo Rate) কমানোর সিদ্ধান্তের জেরে গ্রাহকদের সুবিধা দিতে শুক্রবার সুদের হার (Lending Rate) সর্বোচ্চ ২৫ বেসিস পয়েন্ট (Basis Points–BPS) পর্যন্ত কমানোর কথা ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। এর ফলে নতুন এবং পুরোনো- দু’ধরনের ঋণগ্রহীতারই ইএমআই কমবে।

এসবিআই জানিয়েছে, এক্সটার্নাল বেঞ্চমার্ক-লিঙ্কড লেন্ডিং রেট (EBLR) ৮.১৫% থেকে কমে দাঁড়িয়েছে ৭.৯০%, অর্থাৎ ২৫ বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে। একই সঙ্গে মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট (MCLR)-ও বিভিন্ন মেয়াদে ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এক বছরের মেয়াদি এমসিএলআর (One-Year MCLR) কমে হয়েছে ৮.৭৫%। বেস রেট (Base Rate) কমে হয়েছে ৯.৯০%, যা আগের থেকে ১০ বেসিস পয়েন্ট কম।

নতুন এসবিআই সুদের হার (SBI New Lending Rates)

  • SBI EBLR: ৭.৯০% (২৫ bps কম)
  • SBI MCLR: ৮.৭০% (৫ bps কম)
  • One-Year MCLR: ৮.৭৫% (৫ bps কম)
  • Base Rate: ৯.৯০% (১০ bps কম)
  • FD Rate (2–3 Years): ৬.৪০% (৫ bps কম)

সংস্থা জানিয়েছে, এই সংশোধন কার্যকর হবে ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে।

ফিক্সড ডিপোজিট হারেও সংশোধন

এসবিআই আরও জানিয়েছে, দুই থেকে তিন বছরের (Fixed Deposit) আমানতের সুদ ৬.৬০% থেকে কমিয়ে ৬.৪০% করা হল অর্থাৎ ৫ বেসিস পয়েন্ট হ্রাস।

এছাড়াও ৪৪৪ দিনের স্পেশ্যাল এফডি (Special FD–444 Days)-র সুদ ৬.৬০% থেকে কমিয়ে ৬.৪৫% করা হয়েছে।

গ্রাহকদের ইএমআই কমবে

এই সংশোধনের ফলে হোম লোন, গাড়ির লোন এবং ব্যক্তিগত ঋণের গ্রাহকদের জন্য মাসিক কিস্তি (EMI) কমবে। একইভাবে এমএসএমই (MSME) এবং কর্পোরেট গ্রাহকদের জন্যও ঋণের খরচ (Cost of Funds) কমবে, যার ফলে ব্যবসার কার্যকরি মূলধন (Working Capital) ব্যয় হ্রাস পাবে।

আরবিআই-এর সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সংশোধন

রিজার্ভ ব্যাঙ্ক ৫ ডিসেম্বর রেপো রেট ৫.২৫%-এ নামিয়ে আনে, যা চলতি বছরে চতুর্থবার সুদ কমানো। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, “চ্যালেঞ্জিং বাইরের পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতি স্থিতিশীল। মুদ্রাস্ফীতির পরিস্থিতি (Inflation Outlook) আমাদের সুদ কমানোর সুযোগ দিয়েছে।”

কেন এই সংশোধন গুরুত্বপূর্ণ?

  • নতুন ঋণগ্রহীতাদের ঋণ আরও সস্তা হবে
  • পুরোনো ঋণগ্রহীতাদের, বিশেষত EBLR বা MCLR-লিঙ্কড ঋণের ইএমআই কমবে
  • কর্পোরেট সেক্টরে ঋণের ব্যয় কমে অর্থনৈতিক কর্মকাঠামোয় ইতিবাচক প্রভাব পড়বে
  • আার্থিক ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে।

এসবিআইয়ের সম্পদ ও দায় ব্যবস্থাপনা কমিটির (ALCO) এনিয়ে দাবি, ভবিষ্যতেও বাজার পরিস্থিতি অনুযায়ী সুদের হার পর্যালোচনা করা হবে।


```