Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসবিআই-এর এক শাখায় ৫ কোটির জালিয়াতি, অভিযুক্ত ব্য়াঙ্কেরই কর্মী! চারটি এফআইআর দায়ের

কারও ফিক্সড ডিপোজিট অনুমতি ছাড়া বন্ধ করে টাকা তুলে নেওয়া হয়েছে, কারও আবার নমিনির তথ্য বদলে দেওয়া হয়েছে।

এসবিআই-এর এক শাখায় ৫ কোটির জালিয়াতি, অভিযুক্ত ব্য়াঙ্কেরই কর্মী! চারটি এফআইআর দায়ের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 July 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) এক শাখায় ঘটে গেল নজিরবিহীন জালিয়াতি (Fraud)। ফরিদকোটের সাদিক এলাকায় ব্যাঙ্কের ওই শাখা থেকে অন্তত ৭০ জন গ্রাহকের অ্যাকাউন্ট (Savings) ও ফিক্সড ডিপোজিট (FD) ভেঙে লুট হয়েছে প্রায় ৫ কোটি টাকা। অভিযোগ, সবটাই করেছেন ব্যাঙ্কেরই এক কর্মী। অভিযুক্ত এখন পলাতক। ইতিমধ্যেই তাঁর নামে চারটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে।

গত বুধবার, ২৩ জুলাই প্রথম প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর ঘটনার কথা। কয়েকজন প্রবীণ গ্রাহক এসেছিলেন টাকা তুলতে। তাঁরা দেখেন, অ্যাকাউন্টে কিছুই নেই। ফিক্সড ডিপোজিটও গায়েব। মুহূর্তে ছড়ায় আতঙ্ক। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

খোঁজ নিতে গিয়ে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। ব্যাঙ্কেরই এক কর্মী, অমিত ধিংরা, একের পর এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন। কারও ফিক্সড ডিপোজিট অনুমতি ছাড়া বন্ধ করে টাকা তুলে নেওয়া হয়েছে, কারও আবার নমিনির তথ্য বদলে দেওয়া হয়েছে। কয়েকজনের নামে ঋণও তুলে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের।

পরমজিৎ কৌর নামে এক গ্রাহকের জয়েন্ট এফডি ভেঙে তুলে নেওয়া হয়েছে ২২ লক্ষ টাকা। সন্দীপ সিং নামে অন্য এক গ্রাহকের ৪টি এফডি ভেঙে লুট হয়েছে অন্তত ১৬ লক্ষ টাকা।

ব্যাঙ্কের ফিল্ড অফিসার সুশান্ত অরোরা জানান, কিছুদিন হল তিনি ওই শাখায় যোগ দিয়েছেন। তাঁর কথায়, “একাধিক প্রবীণ গ্রাহক এসে অভিযোগ জানান। তদন্তে দেখা যাচ্ছে, বড়সড় প্রতারণা হয়েছে। আমরা বিষয়টি দেখছি।”

এদিকে থানাতেও জমা পড়েছে একাধিক অভিযোগ। সাদিক থানার ইন-চার্জ নভদীপ ভাট্টি জানিয়েছেন, অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে চারটি এফআইআর ইতিমধ্যেই দায়ের হয়েছে। তাঁকে খুঁজতে তল্লাশি চলছে।

ব্যাঙ্কের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তদন্ত শেষে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু আপাতত প্রবীণ গ্রাহকদের চোখে মুখে আতঙ্ক, উৎকণ্ঠা।


```