Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ঘরে ঘরে ফ্রিজ পৌঁছে দেওয়ার নায়ক ‘কেলভিনেটর’ বিক্রি হয়ে গেল! ইলেকট্রনিক্স বাজারে নতুন যুগ

ঐতিহ্যবাহী কেলভিনেটর ব্র্যান্ড বিক্রি হয়ে গেল। ভারতের হোম অ্যাপ্লায়েন্স বাজারে নতুন দিগন্তেরও সূচনা হল।
 

ঘরে ঘরে ফ্রিজ পৌঁছে দেওয়ার নায়ক ‘কেলভিনেটর’ বিক্রি হয়ে গেল! ইলেকট্রনিক্স বাজারে নতুন যুগ

শেষ আপডেট: 18 July 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ঘরোয়া ইলেকট্রনিক্স বাজারে বড়সড় পরিবর্তন ঘটে গেল। বিক্রি হয়ে গেল কেলভিনেটর কোম্পানি। ভারতের এবং অবশ্যই বাঙালিদের বহু পরিবারের সঙ্গে জুড়ে থাকা নস্ট্যালজিক এই নামটি এবার বদলে যেতে চলেছে। সৌজন্যে রিলায়েন্স।

শুক্রবার রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড ঘোষণা করেছে, তারা ঐতিহ্যবাহী এবং বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কেলভিনেটর–কে অধিগ্রহণ করেছে। রিলায়েন্সের দাবি, এই অধিগ্রহণ কেবল ব্যবসায়িক প্রসারে সহায়ক নয়, বরং দেশের প্রতিটি ঘরে উচ্চমানের প্রযুক্তিনির্ভর পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণেও এক নতুন দিগন্ত।

কেলভিনেটর: এক শতাব্দীর বিশ্বাস ও উদ্ভাবনের নাম

বিশ্বজুড়ে হোম রেফ্রিজারেশনের পথিকৃৎ কেলভিনেটর, ভারতের বাজারে জনপ্রিয়তা পায় ১৯৭০-৮০-র দশকে। “The Coolest One” ট্যাগলাইনে প্রচারিত এই ব্র্যান্ড দীর্ঘদিন ধরে টেকসই পারফরম্যান্স, উন্নত প্রযুক্তি ও ভরসাযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।

রিলায়েন্সের মতে, কেলভিনেটরের এই ঐতিহ্যকে আধুনিক রিটেল কাঠামোর সঙ্গে মিশিয়ে নিয়ে তারা প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সের বাজারে বিপুল সম্ভাবনার সূচনা করতে চলেছে।

রিলায়েন্স রিটেলের এক্সিকিউটিভ ডিরেক্টর ঈশা অম্বানি জানান, ‘ভারতের প্রতিটি মানুষের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। কেলভিনেটর অধিগ্রহণের মাধ্যমে সেই প্রয়াস আরও একধাপ এগোল। আমাদের বিস্তৃত রিটেল নেটওয়ার্ক, পরিষেবা ও স্কেল এই গ্লোবাল ইনোভেশনগুলিকে ভারতীয়দের নাগালে আনবে।’

রিলায়েন্সের দাবি, এই অধিগ্রহণের ফলে উচ্চমানের আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স আরও সুলভ এবং সহজলভ্য হয়ে উঠবে। পাশাপাশি রিলায়েন্সের পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে ব্র্যান্ডের উন্নয়নও অনেক দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে রিলায়েন্স রিটেল তাদের সাবসিডিয়ারি ও অ্যাফিলিয়েটদের মাধ্যমে ১৯ হাজার ৩৪০টিরও বেশি স্টোর এবং একাধিক ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম পরিচালনা করে। সংস্থাটি গ্রোসারি, কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্যাশন ও ফার্মাসি—এই চারটি খাতে বিপুল কার্যক্রম চালায়।

রিলায়েন্স রিটেল লিমিটেডই একমাত্র ভারতীয় খুচরো সংস্থা যা Deloitte–এর ‘Global Powers of Retailing 2023’ অনুযায়ী বিশ্বের সেরা ১০০ রিটেল সংস্থার মধ্যে স্থান পেয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে সংস্থার সম্মিলিত আয় হয়েছে ৩ লক্ষ ৩০ হাজার ৮৭০ কোটি টাকা এবং EBITDA ২৫ হাজার ৫৩ কোটি টাকা।

কেলভিনেটরের অন্তর্ভুক্তির ফলে রিলায়েন্স রিটেল তাদের হোম অ্যাপ্লায়েন্স বিভাগের বিস্তারে নতুন গতি পাবে। কোম্পানির দাবি, এই উদ্যোগ ভারতের ঘরে ঘরে উন্নত প্রযুক্তি, টেকসই পণ্য এবং বিশ্বমানের পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ।


```