Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইপিও ঘোষণা করলেন মুকেশ আম্বানি, আগামী বছরেই শেয়ার বাজারে প্রবেশ করছে রিলায়েন্স জিও

মুকেশ আম্বানি (Mukesh Ambani) ঘোষণা করলেন, ২০২৬ সালের প্রথমার্ধে বাজারে আসছে রিলায়েন্স জিওর আইপিও (Reliance Jio IPO)। ৫০ কোটির বেশি গ্রাহক নিয়ে জিও প্রস্তুত বিশ্ব প্রতিযোগিতার জন্য।

আইপিও ঘোষণা করলেন মুকেশ আম্বানি, আগামী বছরেই শেয়ার বাজারে প্রবেশ করছে রিলায়েন্স জিও

মুকেশ আম্বানি।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 August 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেলি ও ডিজিটাল খাতে বিপ্লব ঘটানো রিলায়েন্স জিও এবার পা রাখতে চলেছে শেয়ার বাজারে। শুক্রবার ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করলেন, আগামী বছরের প্রথমার্ধেই (২০২৬) জিওর আইপিও বাজারে আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর বিনিয়োগকারীদের জন্য এ এক বড়সড় সুখবর।

মুকেশ আম্বানি সভায় জানান, ‘‘জিওর আইপিও আনার সব প্রস্তুতি শেষ। আগামী বছরের প্রথম ছ’মাসের মধ্যে সংস্থাটিকে বাজারে তালিকাভুক্ত করা হবে।’’ তাঁর বিশ্বাস, নতুন এই পদক্ষেপ বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে।

দশকের অভিজ্ঞতা, অর্ধশতকোটি গ্রাহক

গত এক দশকে ভারতের টেলিকম খাতকে আমূল পালটে দিয়েছে রিলায়েন্স জিও। বিনামূল্যে ভয়েস কল এবং সুলভ ডেটার মাধ্যমে কোটি কোটি সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে সস্তায় ডিজিটাল সুবিধা। বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা ৫০ কোটিরও বেশি—যা এক অনন্য রেকর্ড।

মুকেশ আম্বানি বলেন, ‘‘ভারতের ডিজিটাল অবকাঠামোকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে জিও বিরাট ভূমিকা নিয়েছে। আধার থেকে শুরু করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI), প্রত্যেকটি ক্ষেত্রেই জিওর প্রভাব স্পষ্ট।’’

বিশ্বমানের প্রতিযোগিতায় নামার প্রস্তুতি

রিলায়েন্স চেয়ারম্যানের দাবি, অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক টেলি জায়ান্টদের সমকক্ষ হয়ে উঠবে জিও। তাঁর ভাষায়, ‘‘খুব শিগগিরই জিও বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বীদের মতো একই উচ্চতায় পৌঁছতে পারবে।’’

একইসঙ্গে তিনি আশ্বাস দেন যে, জিও শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ডিজিটাল খাতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে।

নতুন প্রোডাক্টের ঘোষণা

আইপিও ছাড়াও রিলায়েন্সের পরিকল্পনায় রয়েছে আরও একাধিক চমকপ্রদ উদ্যোগ। সভায় ঘোষণা করা হয়েছে— জিও এআই ক্লাউড, জিও ফ্রেম এবং জিও কম্পিউটার খুব শিগগিরই বাজারে আসছে। স্টোরেজ এবং নতুন প্রজন্মের প্রযুক্তি-নির্ভর পরিষেবাগুলোর মাধ্যমে ভারতীয় স্টার্টআপ ও ব্যবসায়িক পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন আম্বানি।

জিয়োর হাত ধরে স্টার্টআপ ইকোসিস্টেম

মুকেশের মতে, ভারতে স্টার্টআপ ইকোসিস্টেমের বিস্তারে জিওর অবদান অপরিসীম। শতাধিক নতুন উদ্যোগ জিওর টেলি এবং ডিজিটাল পরিষেবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাঁর বক্তব্য, ‘‘জিও শুধু একটা টেলিকম সংস্থা নয়, এটা ভারতের অর্থনীতির ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম স্তম্ভ।’’


```