কোনও ব্যবসা নয়, শেয়ার বাজারে ঝুঁকি নয়, শুধুমাত্র মিতব্যয়ী জীবনযাপন আর ধারাবাহিক সঞ্চয়ের (personal savings formula) মাধ্যমে ৪৫ বছর বয়সেই অবসর নিয়েছেন এক ভদ্রলোক।

শেষ আপডেট: 11 July 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: কোনও ব্যবসা নয়, শেয়ার বাজারে ঝুঁকি নয়, শুধুমাত্র মিতব্যয়ী জীবনযাপন আর ধারাবাহিক সঞ্চয়ের (personal savings formula) মাধ্যমে ৪৫ বছর বয়সেই অবসর নিয়েছেন এক ভদ্রলোক। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪.৭ কোটি টাকা! অথচ এখনও তিনি থাকেন একটি পুরনো দু’কামরার ফ্ল্যাটে, চড়েন স্কুটারে। তাঁর সন্তানরাও জানে না বাবার প্রকৃত সম্পত্তির কথা।
সম্প্রতি Reddit-এ ভাইরাল হওয়া এক পোস্টে এই গল্প উঠে এসেছে। পোস্টটি শেয়ার করেছেন @u/CAGRGuy নামে এক ব্যবহারকারী, যিনি লিখেছেন, এটি তাঁর কাকুর জীবনের গল্প।
ওই ভদ্রলোক ৩০ বছর ধরে একই বাড়িতে থাকতেন, খুব কমই ঘুরতে যেতেন এবং জীবন কাটিয়েছেন একদম সাধারণভাবে। চাকরি করতেন নির্দিষ্ট মাসমাইনের (income from Salary) উপর নির্ভর করে—কোনও বাড়তি আয় ছিল না তাঁর।
তাঁর আর্থিক কৌশল শুরু হয় ১৯৯৮ সালে, যখন তিনি প্রতি মাসে ১০,০০০ টাকা করে একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করেন। পরে এসআইপি (SIP) চালু করেন মাত্র ৫০০ টাকায়। সময়ের সঙ্গে বেতন বাড়লে সেই পরিমাণ বাড়িয়ে নেন(Systematic Investment Plan)—প্রথমে ১০০০, পরে ২০০০, এরপর ৫০০০ টাকা। এভাবেই ধীরে ধীরে গড়ে তোলেন ৪.৭ কোটি টাকার বিশাল ফান্ড।
পোস্টটি রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের। কেউ প্রশংসা করেছেন তাঁর ধৈর্য আর সুশৃঙ্খল অভ্যাসের, আবার কেউ মন্তব্য করেছেন, “সঞ্চয় ভাল, কিন্তু জীবনের আনন্দের মূল্যে নয়।”
সোশাল মিডিয়ায় একজন লিখেছেন, “৩.৭ কোটিতেই সন্তুষ্ট হতাম, যদি বছরে দু’বার ভ্রমণে যাওয়া আর একটা ভালো গাড়ি থাকত!”
তবে অধিকাংশই একমত যে ওই ভদ্রলোকের গল্প বৃহত্তর বার্তা দিচ্ছে। বড় স্বপ্ন পূরণ করা সম্ভব হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। জীবনের জৌলুস না থাকলেও, আর্থিক স্বাধীনতা তাঁর হাতে এখন সম্পূর্ণভাবে রয়েছে।
He retired at 45 with ₹4.7 crore.
byu/CAGRGuy inIndianStockMarket