৩১ ডিসেম্বরের মধ্যে প্যান–আধার লিঙ্ক না করলে ২০২৬ সালের শুরু থেকেই প্যান অকার্যকর হতে পারে।

আধার কার্ড-প্যান কার্ড
শেষ আপডেট: 23 December 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ডের সঙ্গে প্যান এখনও লিঙ্ক করেননি? হাতে রয়েছে মাত্র কয়েকদিন। ৩১ ডিসেম্বরের পর আর পারবেন না। ১ জানুয়ারি, ২০২৬ থেকে সেই প্যান অকার্যকর (Inoperative) ঘোষণা হতে পারে। এমনই স্পষ্ট করে জানিয়ে দিল আয়কর দফতর (Income Tax Department)।
কেন আবার এই ডেডলাইন?
চলতি বছরের ৩ এপ্রিল, ২০২৫ তারিখে জারি হওয়া নোটিফিকেশন নম্বর ২৬/২০২৫ (Notification No. 26/2025) অনুযায়ী, যাঁরা ১ অক্টোবর, ২০২৪-এর আগে আধার এনরোলমেন্ট আইডি (Aadhaar Enrolment ID) ব্যবহার করে প্যান নিয়েছিলেন, তাঁদের অবশ্যই স্থায়ী আধার নম্বর (Permanent Aadhaar Number) দিয়ে প্যান লিঙ্ক করতে হবে। সময়সীমা ২০২৫-এর শেষ দিন পর্যন্ত।
লিঙ্ক না করলে কী কী সমস্যা?
এই বিষয়ে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes – CBDT) ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্যান–আধার লিঙ্ক না হলে—
প্যান–আধার লিঙ্ক করতে কী কী লাগবে?
লিঙ্ক করার আগে কয়েকটি জিনিস হাতের কাছে রাখা জরুরি—
এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়
যাঁদের ১ জুলাই, ২০১৭-এর আগে প্যান ইস্যু হয়েছিল এবং এখনও লিঙ্ক করা হয়নি, তাঁদের ক্ষেত্রে ১,০০০ টাকা ফি (Linking Fee 1000) দিতে হবে।
আগে ফি, তারপর লিঙ্ক
প্যান–আধার লিঙ্ক করার আগে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল (Income Tax e-Filing Portal)-এ গিয়ে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
কীভাবে ফি দেবেন?
১. প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইটে-https://www.incometax.gov.in/iec/foportal/
২. হোমপেজে থাকা Quick Links-এর মধ্যে থেকে Link Aadhaar অপশন বেছে নিন
৩. প্যান ও আধারের তথ্য দিন
৪. এরপর e-Pay Tax অপশনে ক্লিক করে আবার প্যান নম্বর লিখুন
৫. মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন
৬. Income Tax অপশন নির্বাচন করে পেমেন্টে এগোন
৭. এখানে Assessment Year বাছতে হবে এবং Payment Category হিসেবে নির্বাচন করতে হবে—
Other Receipts (500)
সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই ১,০০০ ফি দেখাবে। এই টাকা দেওয়া যাবে-
পেমেন্টের পর কীভাবে লিঙ্ক করবেন?
ফি জমা হয়ে গেলে ফের যান Link Aadhaar সেকশনে-
প্যান–আধার লিঙ্ক এখন আর শুধু নিয়মরক্ষার বিষয় নয়। সময়ের মধ্যে কাজ না সারলে সরাসরি প্রভাব পড়বে আপনার করদাতা হিসেবে পরিচয়ের উপর। তাই শেষ মুহূর্তের ভিড় বা প্রযুক্তিগত ঝামেলায় পড়ার আগে এখনই করে ফেলুন।