Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

GST: পপকর্নের জন্য আর বাড়তি জিএসটি নয়! কমছে দাম, সিনেপ্রেমীদের মুখে চওড়া হাসি

জিএসটি হার ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, 'কেউ কি আমাকে বলতে পারবেন ক্যারামেল পপকর্নে জিএসটি হবে ৫ শতাংশ, ১৮ শতাংশ, ২০ শতাংশ নাকি ৪০ শতাংশ?

GST: পপকর্নের জন্য আর বাড়তি জিএসটি নয়! কমছে দাম, সিনেপ্রেমীদের মুখে চওড়া হাসি

ছবি- এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 September 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: পপকর্নে জিএসটি কীভাবে বসবে, তা নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটল অবশেষে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সভাপতিত্বে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের (GST Council) ৫৬তম বৈঠকে পপকর্নের জন্য এক সরলীকৃত কর কাঠামো অনুমোদন করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

গত বছর থেকে পপকর্ন (Popcorn) ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, তখন আলগা নোনতা পপকর্নে ৫ শতাংশ জিএসটি (GST), প্যাকেটজাত নোনতায় ১২ শতাংশ এবং ক্যারামেল পপকর্নে ১৮ শতাংশ কর বসত। এবার সেই জটিলতা দূর হল। নতুন নিয়ম অনুযায়ী- নোনতা বা মশলাদার পপকর্নে ৫ শতাংশ জিএসটি (GST) বসবে, সেটা খোলা হোক বা প্যাকেটজাত। ক্যারামেল পপকর্নে ১৮শতাংশ  জিএসটি বসবে, কারণ এতে চিনি থাকে এবং এটি কনফেকশনারির অন্তর্ভুক্ত। অর্থাৎ এখন থেকে একমাত্র পার্থক্য হবে পপকর্নে চিনি যোগ করা হয়েছে কি না।

পপকর্ন ছাড়াও জিএসটি কাউন্সিল আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। আগে চারটি স্ল্যাব ছিল,  ৫ শতাংশ , ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। এবার সেই কাঠামোকে সরল করে দুটি মূল স্ল্যাবে আনা হয়েছে, ৫ শতাংশ ও ১৮ শতাংশ।

উদাহরণস্বরূপ, আগে ক্রিম পাউরুটিকে ১৮ শতাংশ হারে ট্যাক্স ধরা হতো, কারণ সেটি পেস্ট্রি হিসেবে বিবেচিত হতো। অথচ আলাদা করে পাউরুটি ও ক্রিমে কর ছিল মাত্র ৫ শতাংশ। এবার ক্রিম বানকেও ৫ শতাংশ স্ল্যাবে আনা হয়েছে।

জিএসটি হার ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, 'কেউ কি আমাকে বলতে পারবেন ক্যারামেল পপকর্নে জিএসটি হবে ৫ শতাংশ, ১৮ শতাংশ, ২০ শতাংশ নাকি ৪০ শতাংশ? বাজার বাকি ব্যবস্থা করে নেবে।'

আরেকজনের মন্তব্য, 'জিএসটি সংস্কারের পর আমি আসলে জানতে চাইছি, ক্যারামেল পপকর্ন, চিজ পপকর্ন আর নোনতা পপকর্ন, সব ক’টা কি এক হারে করের আওতায় আসছে?'

নতুন জিএসটি কাঠামোয় সাধারণ ভোক্তারা সরাসরি সুবিধা পাবেন নানা পণ্য ও পরিষেবায়।

খাদ্যপণ্য: ইউএইচটি দুধ, পনির, মাখন, চিজ, বিস্কুট, জুস ও শুকনো ফল এখন ৫% বা শূন্য করের আওতায় আসছে।

পরিষেবা: জিম, সেলুন, যোগ কেন্দ্র ও নাপিতখানা— যেগুলো আগে ১৮% করের আওতায় ছিল, এখন সেগুলোতে বসবে মাত্র ৫ শতাংশ জিএসটি।

বিমা: স্বাস্থ্য ও জীবনবিমা সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে, যা মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি।

অটোমোবাইল: ছোট গাড়ি, ৩৫০ সিসির নিচে মোটরসাইকেল ও ইলেকট্রিক যানবাহনকেও কম স্ল্যাবে আনা হয়েছে।

কাউন্সিল একটি বিশেষ ৪০ শতাংশ করের স্ল্যাব চালু করেছে বিলাসিতা ও ক্ষতিকর পণ্যের জন্য। এই তালিকায় রয়েছে— তামাক, বিড়ি, পান মশলা, এনার্জি ড্রিঙ্ক, হাই-এন্ড গাড়ি, ইয়ট, প্রাইভেট বিমান। এমনকি আইপিএল ম্যাচের টিকিট ও অনলাইন মানি গেমিংও এই স্ল্যাবের আওতায় এসেছে।


```