Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ট্রাম্পের শুল্কনীতিতে লক্ষ্মীবারে বিশাল ধস শেয়ার বাজারে, ১৫ মিনিটে উধাও ৫ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজারে রক্তক্ষরণের দরুন এদিন বাজার খোলার ১৫ মিনিটের মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও হয়ে গিয়েছে।

ট্রাম্পের শুল্কনীতিতে লক্ষ্মীবারে বিশাল ধস শেয়ার বাজারে, ১৫ মিনিটে উধাও ৫ লক্ষ কোটি টাকা

জুলাই মাসের শেষদিন, বৃহস্পতিবার, লক্ষ্মীবারে বিশাল পতন শেয়ার বাজারে।

শেষ আপডেট: 31 July 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসের শেষদিন, বৃহস্পতিবার, লক্ষ্মীবারে বিশাল পতন শেয়ার বাজারে। শেয়ার বাজারে রক্তক্ষরণের দরুন এদিন বাজার খোলার ১৫ মিনিটের মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও হয়ে গিয়েছে। এদিন বাজার শুরুই হয় লাল সঙ্কেতে। এবং খোলার সঙ্গে সঙ্গে হু-হু ধস নামতে থাকে। মাত্র ১৫ মিনিটে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ কোটিতে। বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন শুল্কনীতির চাপেই একদিনে এই বিশাল পতনের সম্মুখীন হল ভারতীয় অর্থনীতি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা চাপানোর কথা ঘোষণা করেছেন। যা চালু হওয়ার কথা আগামিকাল, শুক্রবার, ১ অগস্ট থেকে। যার প্রত্যক্ষ প্রভাব এদিন ভারতীয় শেয়ার বাজারে প্রকট হল। ২০০ পয়েন্টেরও বেশি পতনে নিফটি খুলেছে। যেখানে সেনসেক্স ৭৫০ পয়েন্টেরও বেশি পড়েছে। নিফটি ব্যাঙ্ক প্রায় ৩০০ পয়েন্টনিফটি আইটি ২১৫ পয়েন্ট এবং এফএমসিজি ৩০০ পয়েন্টেরও বেশি পড়েছে।

সকাল ৯.২০ নাগাদ বিএসই সেনসেক্স ৫০০ পয়েন্ট কমে ৮১,০০৬.৬৫ এ এবং নিফটি ১৬০ পয়েন্ট কমে ২৪৬৮৮ এ লেনদেন করছে। বিএসই-তে শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম পড়েছে। যার মধ্যে টাটা মোটরসআরআইএলএমঅ্যান্ডএম এবং ভারতী এয়ারটেলের মতো কোম্পানির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে। একই সময়ে ৪টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছেযার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জোমাটো।

স্মল এবং মিডক্যাপেও বড় পতন

বাজার খোলার সময় BSE Smallcap ৪০০ পয়েন্টেরও বেশি কমেছে। Nifty Smallcap ৬০০ পয়েন্টেরও বেশি কমেছে। BSE Midcap ৩০০ পয়েন্টেরও বেশি কমেছে। Smallcap-এ Faze Three Limited-এর শেয়ারের দাম ১০% কমেছেযেখানে Midcap-সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Premier Energies Ltd-এর (৩.৫%)।

৬১টি স্টক লোয়ার সার্কিটে পৌঁছেছে

বিএসইতে লেনদেন হওয়া ৩,০৮৫টি স্টকের মধ্যে আজ ৮৮৭টি স্টকের দাম বেড়েছেযেখানে ২,০৩৩টি স্টকের দাম কমছে। ১৬৫টি স্টক একই দামে লেনদেন করেছে। ৬১টি স্টক আপার সার্কিটে পৌঁছেছে এবং ৬১টি স্টক লোয়ার সার্কিটে পৌঁছেছে। এছাড়াও৫১টি স্টক ৫২ সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। যেখানে ৩৬টি স্টক ৫২ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বিএসই বাজার মূলধনে ব্যাপক পতনের ফলে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। 


```