Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Gold Price: সোনার দাম কি শিগগির দেড় লক্ষ ছোঁবে, রেকর্ড হারে বাড়ছে হলুদ ধাতুর দাম

 মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮৫৫ টাকায়, যা সোমবারের তুলনায় ২৪০ টাকা বেশি।

Gold Price: সোনার দাম কি শিগগির দেড় লক্ষ ছোঁবে, রেকর্ড হারে বাড়ছে হলুদ ধাতুর দাম

শেষ আপডেট: 23 December 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাজারে সোনার দাম ফের বড় লাফ দিল। মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮৫৫ টাকায়, যা সোমবারের তুলনায় ২৪০ টাকা বেশি। ২২ ক্যারাট সোনা প্রতি গ্রামে বিকোচ্ছে ১২,৭০০ টাকায় (বৃদ্ধি ২২০ টাকা) এবং ১৮ ক্যারাট সোনার দাম ১০,৩৯১ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দেড় লক্ষ টাকা ছুঁতে আর ফারাক মাত্র ১১ হাজার টাকা।

সোনার দাম কেন বাড়ছে? (why gold price is increasing)

এই দরবৃদ্ধির পিছনে রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার ঐতিহাসিক উত্থান। সোমবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম পৌঁছে যায় সর্বকালীন রেকর্ড ৪,৩৮৩.৭৩ ডলার প্রতি আউন্সে। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৬৭ শতাংশ বেড়েছে সোনার দাম। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে—এই প্রত্যাশা এবং ডলারের দুর্বলতা মিলিয়েই সোনার বাজারে নতুন করে গতি এসেছে। গত সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার ০.২৫ শতাংশ কমানোর পর থেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি ঝোঁক বেড়ে গেছে।

সোনার দাম বাড়ার ধরন (Gold price trend)

সাধারণত সুদের হার কমলে সোনার চাহিদা বাড়ে। কারণ সোনা কোনও সুদ দেয় না। ফলে বন্ড বা ফিক্সড ডিপোজিটের মতো বিনিয়োগে রিটার্ন কমে গেলে সোনা তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বর্তমানে বাজার ধরেই নিচ্ছে, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ অন্তত দু’বার সুদের হার কমাতে পারে। 

এ ছাড়াও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ধারাবাহিক সোনা কেনা—এই সব মিলিয়েই হলুদ ধাতুর দামকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। ডলার দুর্বল হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের কাছেও সোনা এখন তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে। তবে স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এলকেপি সিকিউরিটিজের কমোডিটি ও কারেন্সি বিভাগের ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদীর মতে, আপাতত ঘরোয়া বাজারে সোনার দাম ১,৩১,৫০০ টাকা থেকে ১,৩৪,০০০ টাকার মধ্যে ওঠানামা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন বিক্রির পরিসংখ্যান এবং কোর পিসিই মূল্যসূচকের দিকেই এখন তাকিয়ে বাজার। অন্য দিকে অগমন্টের রিসার্চ প্রধান রেনিশা চেনানির মতে, আন্তর্জাতিক বাজারে সোনার ক্ষেত্রে ৪,৩৮০ ডলারের আশেপাশে শক্ত সাপোর্ট রয়েছে, আর রেজিস্ট্যান্স ধরা হচ্ছে ৪,৩০০ ডলারের কাছাকাছি। ভারতের বাজারে ১০ গ্রাম সোনার ক্ষেত্রে সাপোর্ট প্রায় ১,৩৩,০০০ টাকা এবং রেজিস্ট্যান্স ১,৩৫,৫০০ টাকার কাছে।

এ দিকে সোনার উত্থানের মধ্যেই রুপোর বাজারে দেখা গেল ভাটা। দিল্লির বাজারে লাভ তুলে নেওয়ার প্রবণতায় কেজিপ্রতি ৩,৫০০ টাকা কমে রুপোর দাম সোমবার নেমে যায় ২,০৪,১০০ টাকায়। এর আগের দিনই রুপো সর্বকালীন উচ্চতা ছুঁয়েছিল। সব মিলিয়ে, সুদের হার কমার সম্ভাবনা, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির জোরালো চাহিদা এবং বিশ্ব জুড়ে অনিশ্চয়তার আবহ—এই তিনের জোরেই আপাতত সোনার বাজার চাঙ্গা। তবে নতুন অর্থনৈতিক তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে দামের ওঠানামা চলবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।

(এই প্রতিবেদনটি তথ্য জানানোর উদ্দেশে লেখা। এটা বিনিয়োগের কোনও পরামর্শ নয়। বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন।)


```