Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

Gold Price: রেকর্ড হারে বাড়ল সোনার দাম, সোমবার ভাঙল সমস্ত রেকর্ড! নেপথ্যে কী?

বিশ্ব বাজারে সোমবার সর্বকালীন উচ্চতায় পৌঁছল সোনার দাম। মার্কিন সুদের হার কমার প্রত্যাশা, ডলারের দুর্বলতা ও নিরাপদ বিনিয়োগের চাহিদাই এই রেকর্ড বৃদ্ধির মূল কারণ।

Gold Price: রেকর্ড হারে বাড়ল সোনার দাম, সোমবার ভাঙল সমস্ত রেকর্ড! নেপথ্যে কী?

সোনা

গার্গী দাস

শেষ আপডেট: 22 December 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব বাজারে ফের বাড়ল সোনার দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে সোনা। মার্কিন যুক্তরাষ্ট্রে (United States) সুদের হার আরও কমতে পারে-এই প্রত্যাশা, সঙ্গে ডলারের (Dollar) দুর্বলতা- দুই মিলিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা। তারই সরাসরি প্রভাব পড়েছে দামে।

সোমবার স্পট মার্কেটে (Spot Market) সোনার দাম এক লাফে উঠে যায় প্রতি আউন্স ৪,৩৮৩.৭৩ ডলারে (USD per ounce), যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ (Federal Reserve) সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর পর থেকেই বাজারে জোরালো বার্তা ছড়িয়েছে-আগামী দিনে ধার নেওয়ার খরচ আরও কমতে পারে। এর ফলে সুদ না দেওয়া সম্পদ হলেও সোনার প্রতি আগ্রহ বেড়েছে। পাশাপাশি ডলার সূচক (Dollar Index) নীচের দিকে নামায়, অন্যান্য মুদ্রাধারী ক্রেতাদের কাছে সোনা আরও সস্তা হয়ে উঠেছে।

চলতি বছরে এখনও পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক ঊর্ধ্বগতির পিছনে একাধিক কারণ রয়েছে। একদিকে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা (Geopolitical Tensions) ও বাণিজ্য সংঘাত (Trade Tensions), অন্যদিকে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কের (Central Banks) লাগাতার সোনা কেনা। তার উপর আগামী বছরে সুদের হার আরও কমতে পারে—এই প্রত্যাশা সোনাকে আরও দামী করে তুলেছে।

অর্থনীতিবিদদের মতে, সাধারণত সুদের হার কমলে সোনার দাম বাড়ে। কারণ সোনা কোনও সুদ দেয় না। ফলে বন্ড বা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) রিটার্ন কমে গেলে, বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকেই ঝোঁকেন। বর্তমানে বাজার ধরেই নিয়েছে, ২০২৬ সালে অন্তত দু’বার সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। তার জেরেই নন-ইল্ডিং অ্যাসেট (Non-yielding Asset) হিসেবে সোনার চাহিদা বেড়েছে।

তবে বাজার যে একেবারে স্থির থাকবে, তা নয়। এলকেপি সিকিউরিটিজের (LKP Securities) কমোডিটি ও কারেন্সি বিভাগের ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদী (Jateen Trivedi) জানিয়েছেন, স্বল্পমেয়াদে সোনার দামে অস্থিরতা থাকবে। তাঁর কথায়, “এখন বাজারের নজর রয়েছে আমেরিকার এক্সিস্টিং হোম সেলস (US Existing Home Sales) এবং কোর পিসিই প্রাইস ইনডেক্সের (Core PCE Price Index) দিকে। এই তথ্যগুলির উপরেই আগামী দামের দিশা নির্ভর করবে। স্বল্পমেয়াদে সোনার দাম ১ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা থেকে ১ লক্ষ ৩৪ হাজার টাকার (Rs) মধ্যে ওঠানামা করতে পারে।”

আন্তর্জাতিক বাজারে সোনার দামের ক্ষেত্রে ৪,৩৮০ ডলার স্তরে সাপোর্ট এবং ৪,৩০০ ডলারের আশপাশে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে বলে জানিয়েছেন অগমন্টের (Augmont) রিসার্চ হেড রেনিশা চৈনানি (Renisha Chainani)। ভারতীয় বাজারে তাঁর মতে, ১০ গ্রাম সোনার দামে সাপোর্ট রয়েছে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা এবং রেজিস্ট্যান্স ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকার কাছে।

এদিকে সোনার বিপরীতে দেশীয় বাজারে রুপোর (Silver) দামে দেখা গেল কিছুটা পতন। দিল্লির বাজারে শুক্রবার সর্বোচ্চ স্তরে পৌঁছনোর পর সোমবার রুপোর দাম কেজি-পিছু ৩,৫০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪ হাজার ১০০ টাকায়। সর্বভারতীয় সরাফা অ্যাসোসিয়েশন (All India Sarafa Association) জানিয়েছে, স্টকিস্ট ও খুচরো ব্যবসায়ীদের মুনাফা তুলে নেওয়ার কারণেই এই দরপতন। যদিও তার আগের দিনই রুপো সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল।

সব মিলিয়ে, আপাতত সুদের হার কমার সম্ভাবনা, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রয় এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তা-এই তিনের জোরে সোনার দাম চাঙ্গাই থাকবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের। তবে স্বল্পমেয়াদে ওঠানামা যে থাকবেই, সে বিষয়ে সতর্ক করছেন তাঁরা।


```