Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অ্যামাজন পে-তে ফিক্সড ডিপোজিট! ব্যাঙ্কের চেয়েও বেশি হারে মিলবে সুদ, কী করতে হবে?

অ্যামাজন পে-তে শুরু হল ফিক্সড ডিপোজিট পরিষেবা, যেখানে ব্যাঙ্কের তুলনায় বেশি সুদে বিনিয়োগের সুযোগ মিলছে। মাত্র ১ হাজার টাকা থেকে ডিজিটাল পদ্ধতিতে এফডি খোলার নিয়ম ও সুবিধা জানুন।

অ্যামাজন পে-তে ফিক্সড ডিপোজিট! ব্যাঙ্কের চেয়েও বেশি হারে মিলবে সুদ, কী করতে হবে?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 January 2026 18:49

দ্য ওয়াল ব্যুরো: পেমেন্ট, বিল মেটানো, রিচার্জ—এই সব চেনা গণ্ডি পেরিয়ে এ বার সরাসরি বিনিয়োগ পরিষেবায় পা রাখল অ্যামাজন পে (Amazon Pay)। ডিজিটাল লেনদেনের পরিসর আরও বাড়াতে সংস্থার নতুন সংযোজন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। শুরুটাই চমকপ্রদ—মাত্র ১,০০০ টাকা থেকেই এফডিতে বিনিয়োগের সুযোগ। তার উপর সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ। স্বাভাবিক ভাবেই বাজারে গুঞ্জন, ছোট বিনিয়োগকারীদের টানতেই এই চাল, আর তার প্রভাব পড়তে পারে গোটা বিনিয়োগ বাজারে।

অ্যামাজন পে জানিয়েছে, এই এফডি পরিষেবার জন্য তারা হাত মিলিয়েছে মোট পাঁচটি ব্যাঙ্ক (Bank) ও দুটি এনবিএফসি (Non-Banking Financial Company)-র সঙ্গে। তালিকায় রয়েছে শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক (Shivalik Small Finance Bank), সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank), উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank), সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক (South Indian Bank), শ্রীরাম ফিনান্স (Shriram Finance), বাজাজ ফিনান্স (Bajaj Finance) এবং স্লাইস (Slice)। গ্রাহক নিজের পছন্দ মতো যে কোনও ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা বেছে নিয়ে স্থায়ী আমানতে টাকা রাখতে পারবেন।

এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধা—যে ব্যাঙ্ক বা এনবিএফসিতে এফডি করা হবে, সেখানে আগে থেকে অ্যাকাউন্ট থাকতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল (Digital)। কোথাও গিয়ে লাইনে দাঁড়ানো নয়, কাগজপত্রের ঝামেলা নয়। ঘরে বসেই অ্যামাজন পে অ্যাপ (Amazon Pay App) খুলে কয়েকটি ধাপ অনুসরণ করলেই বিনিয়োগ সম্পন্ন।

সুদের হার বিরাট

সুদের হারে মিলবে বিরাট অফার। সর্বোচ্চ ৮ শতাংশ সুদের পাশাপাশি মহিলা বিনিয়োগকারীরা (Women Investors) অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পাবেন, যদি তাঁরা শ্রীরাম ফিনান্স (Shriram Finance)-এ এফডি করেন। অর্থাৎ কার্যত ৮ শতাংশেরও বেশি রিটার্নের সুযোগ খুলে যাচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে।

নিরাপত্তার প্রশ্নেও আশ্বস্ত করছে সংস্থা। তাদের দাবি, অংশীদার ব্যাঙ্কগুলির মাধ্যমে করা সব ফিক্সড ডিপোজিট ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC – Deposit Insurance and Credit Guarantee Corporation)-এর আওতায় বিমা করা। অর্থাৎ প্রতি ব্যাঙ্কে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত।

কীভাবে ফিক্সড ডিপোজিট করবেন?

অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহককে অ্যামাজন পে অ্যাপে ঢুকে Amazon Pay সেকশনে যেতে হবে। সেখান থেকে Fixed Deposit অপশন বেছে নিয়ে শর্তাবলি Accept করে নির্দিষ্ট ব্যাঙ্ক বা সংস্থা নির্বাচন করলেই শুরু হয়ে যাবে বিনিয়োগ।

ডিজিটাল লেনদেনের পর বিনিয়োগ, অ্যামাজন পে যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম (Financial Platform) হতে চাইছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত। ছোট অঙ্কের সঞ্চয় নিয়ে যাঁরা এত দিন দ্বিধায় ছিলেন, তাঁদের জন্য এ বার বাজারের দরজা আরও একটু চওড়া হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


```