Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ট্রেনে ওঠার আগে এই সাত বিষয়ে জানা খুব দরকার, একটু ভুল হলেই পড়তে পারেন সমস্যায়

ট্রেনে যাত্রার আগে রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ ও নিয়ম না জানলে অযথা সমস্যায় পড়তে হতে পারে।
RAC থেকে ওয়েটিং লিস্ট, এই সাতটি বিষয় বুঝে নিলেই অনেকটা স্বস্তির হবে আপনার সফর।

ট্রেনে ওঠার আগে এই সাত বিষয়ে জানা খুব দরকার, একটু ভুল হলেই পড়তে পারেন সমস্যায়

ভারতীয় রেল (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 7 January 2026 16:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রেলে ওঠা মানেই শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছনো নয়-এটা একটা অভিজ্ঞতা। ভিড়ে ঠাসা স্টেশন, জানালার ধারে বসে পাল্টে যেতে থাকা দৃশ্য, আর মাঝেমাঝেই টিকিট দেখে মনে প্রশ্ন-এই কোডটার মানে কী? প্রথমবার ট্রেনে উঠছেন বা নিয়মিত যাতায়াত করেন, দু’পক্ষেরই এই সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ ভারতীয় রেল (Indian Railways) টিকিট আর রিজার্ভেশনের ক্ষেত্রে এমন সব সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে, যেগুলোর মানে না জানলে অযথা দুশ্চিন্তা বাড়ে। তাই ঝক্কি কমাতে, যাত্রার আগে এই রেলের পরিভাষাগুলো জেনে রাখা ভাল।

অনলাইনে টিকিট কাটতে গিয়ে অনেকেই প্রথম যে শব্দটার সঙ্গে পরিচিত হন, সেটা হল RAC (Reservation Against Cancellation)। এই স্ট্যাটাস মানে পুরোপুরি কনফার্ম নয়, আবার ওয়েটিংও নয়। বসার জায়গা মিলবে, কিন্তু ঘুমোনোর বার্থ মিলবে কি না, তা নির্ভর করছে বাতিল হওয়া টিকিটের সংখ্যার উপর। অনেক ক্ষেত্রেই যাত্রার আগে RAC কনফার্ম হয়ে যায়। তাই একেবারে ঝুলে থাকা অবস্থার চেয়ে এটা খানিকটা স্বস্তির।

 

এর পরেই আসে GNWL (General Waiting List)। যাঁরা ট্রেনের শুরুর স্টেশন থেকে টিকিট কাটেন, তাঁদের বেশির ভাগ সময় এই ক্যাটাগরিতে পড়ে। রেলের হিসেব অনুযায়ী, এই ওয়েটিং লিস্টের কনফার্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে আগেভাগে টিকিট কাটলে। তাই GNWL দেখলে খানিকটা আশা রাখা যায়।

তৎকাল টিকিট কাটতে গিয়ে কনফার্ম না হলে স্ট্যাটাস হয় TQWL (Tatkal Quota Waiting List)। এখানেই বিপদ। কারণ তৎকাল কোটায় আসন কম, চাহিদা বেশি। ফলে এই ওয়েটিং লিস্টের কনফার্ম হওয়ার সম্ভাবনা তুলনায় কম। শেষ পর্যন্ত কনফার্ম না হলে টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু যাত্রা অনিশ্চিতই থেকে যায়।

স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে অনেকের ভরসা UTS (Unreserved Ticketing System)। জেনারেল কামরার এই টিকিট কাউন্টার বা মোবাইল অ্যাপ থেকে কাটা যায়। হঠাৎ বেরোনোর জন্য সুবিধাজনক হলেও, ভিড়ের সময় এই কামরায় ওঠা যে কতটা কষ্টকর, তা নিত্যযাত্রীরা ভালই জানেন।

দীর্ঘ সফরে খাবার নিয়েও চিন্তা থাকে। সেই জায়গায় কাজে আসে E-Catering। আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইট থেকে পছন্দের রেস্তোরাঁর খাবার অর্ডার করে নিজের সিটেই পাওয়া যায়। প্যান্ট্রির একঘেয়ে খাবারের বদলে এটা অনেকেরই পছন্দ।

আজকাল যে ট্রেনগুলো তুলনায় মসৃণ চলে, সেগুলোর বেশির ভাগই LHB Coaches (Linke Hofmann Busch)। জার্মান প্রযুক্তিতে তৈরি এই কোচগুলো আগের আইসিএফের তুলনায় নিরাপদ, ঝাঁকুনি কম, গতি বেশি। রাজধানি বা শতাব্দীর মতো ট্রেনে এগুলো এখন প্রায় নিয়মিত।

আর যদি ওয়েটিং লিস্টের ভয়ে থাকেন, তাহলে ভরসা Vikalp Scheme। এই স্কিমে মূল ট্রেন কনফার্ম না হলে, বিনা খরচে বিকল্প ট্রেনে যাওয়ার সুযোগ মেলে। সময় আর গন্তব্য ঠিক থাকলে, ট্রেন বদলাতে আপত্তি না থাকাদের জন্য এটা কার্যত আশীর্বাদ।

রেলের এই শব্দগুলো বুঝে নিলে টিকিট কাটা থেকে যাত্রা, সবটা অনেকটাই সহজ হয়ে যায়। আর তখন ট্রেনযাত্রার আসল আনন্দটা উপভোগ করাই যায় মন খুলে।


```