আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে প্যান নিষ্ক্রিয় হতে পারে। অনলাইনে কয়েক মিনিটেই কীভাবে আধার-প্যান লিঙ্ক স্ট্যাটাস যাচাই করবেন, জেনে নিন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 January 2026 17:54
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই প্যান কার্ড (PAN Card) ঘিরে চিন্তা বাড়ছে বহু করদাতার। আধার (Aadhaar)–প্যান সংযোগের শেষ সময়সীমা ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সরকার এখনও পর্যন্ত সেই ডেডলাইন বাড়ানোর কোনও ঘোষণা করেনি। ফলে যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাননি, তাঁদের প্যান কার্ড অকার্যকর (Inoperative) হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্যান সক্রিয় (Active) আছে না নিষ্ক্রিয় হয়ে গেছে, তা জানতে অনেকে ব্যাঙ্কে গিয়েও হাজির হচ্ছেন। দুশ্চিন্তার কিছু নেই, কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে এই স্ট্যাটাস যাচাই করা সম্ভব।
আয়কর দফতর (Income Tax Department) স্পষ্ট করে জানিয়েছে, আধার–প্যান লিঙ্ক না থাকলে প্যান নিষ্ক্রিয় বলে গণ্য হবে। তার জেরে আর্থিক লেনদেন থেকে শুরু করে দৈনন্দিন একাধিক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই বছরের শুরুতেই নিজের প্যানের অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কীভাবে অনলাইনে প্যানের স্ট্যাটাস জানবেন
প্যানের অবস্থা জানার জন্য প্রয়োজন শুধু আপনার প্যান নম্বর এবং সেই মোবাইল নম্বর, যা প্যানের সঙ্গে যুক্ত। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যায়-
এই যাচাই প্রক্রিয়ায় কোনও অতিরিক্ত নথি বা অফিসে যাওয়ার প্রয়োজন নেই। কয়েক মিনিটেই পুরো কাজ শেষ হয়ে যায়।
প্যান নিষ্ক্রিয় হলে কী কী সমস্যা হতে পারে
আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, প্যান ও আধার লিঙ্ক না থাকলে একাধিক আর্থিক লেনদেন করা যায় না। ফলে প্যান নিষ্ক্রিয় হলে দৈনন্দিন জীবনে বড়সড় বাধার মুখে পড়তে হতে পারে। নিয়ম অনুযায়ী যে কাজগুলি করা যাবে না, তার মধ্যে রয়েছে—
এই সব কারণেই আধার–প্যান সংযোগ এবং প্যানের স্ট্যাটাস যাচাই অত্যন্ত জরুরি বলে মনে করছেন কর বিশেষজ্ঞরা। নতুন বছরের শুরুতেই নিজের প্যান সক্রিয় আছে কি না দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নইলে সামান্য অবহেলা থেকেই বড় আর্থিক ঝামেলায় পড়ার আশঙ্কা থাকছে।