Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

এই ৫ অনলাইন প্রতারণা থেকে দূরে থাকুন, দেখুন নিরাপদ ব্যাঙ্কিং-এর পূর্ণাঙ্গ গাইড

ব্যাঙ্কিং প্রতারণা বাড়ছে, কিন্তু সচেতনতা থাকলেই বাঁচা সম্ভব। এপিকে, ইনভেস্টমেন্ট, ডিজিটাল অ্যারেস্ট, জব অফার ও পার্সেল ফ্রড— সব ধরনের প্রতারণা চেনার উপায় ও সুরক্ষার নিয়ম জেনে নিন।

এই ৫ অনলাইন প্রতারণা থেকে দূরে থাকুন, দেখুন নিরাপদ ব্যাঙ্কিং-এর পূর্ণাঙ্গ গাইড

ছবি (AI)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 October 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কিং মানে এখন আর শুধুই টাকাপয়সার নিশ্চিত লেনদেন নয়, ব্যাঙ্কিং নিয়ে নিরাপত্তার ভাবনাও জরুরি। কারণ প্রতারকরা প্রতিনিয়ত নতুন কৌশলে ফাঁদ পাতছে অনলাইনে। একটু সচেতনতা, সামান্য সাবধানতা— এই দুইই আপনার ব্যাঙ্কিং অভিজ্ঞতাকে নির্ভার ও নিরাপদ রাখবে।

এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে। গ্রাহকদের সতর্ক থাকতে হবে নিচের কয়েকটি সাধারণ ফ্রডের বিষয়ে।

১. এপিকে (APK) প্রতারণা

কীভাবে হয়: প্রতারকরা এসএমএস বা হোয়াটসঅ্যাপে ভুয়ো অ্যাপ লিংক পাঠায়। আপনি সেই অ্যাপ ইনস্টল করলেই তারা আপনার ফোনে ঢুকে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

সতর্ক থাকার উপায়: শুধু গুগল প্লে স্টোর বা অন্য কোনও পরিচিত অ্যাপ স্টোর থেকেই অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করুন। অচেনা অ্যাপের লিঙ্ক বা ফাইল কখনও খুলবেন না।

২. ইনভেস্টমেন্ট ফ্রড

কীভাবে হয়: ভুয়ো ট্রেডিং বা বিনিয়োগ ওয়েবসাইটে অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি দেয় প্রতারকরা।

সতর্ক থাকার উপায়: শুধুমাত্র SEBI-রেজিস্টার্ড প্ল্যাটফর্মে বিনিয়োগ করুন। কোনওরকম ‘অবিশ্বাস্য মুনাফা’র লোভে পা দেবেন না।

৩. ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা

কীভাবে হয়: প্রতারকরা নিজেদের পুলিশ বা সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভয় দেখায়, গ্রাহকের নামে অভিযোগ রয়েছে, তাঁকে নাকি ‘ডিজিটাল গ্রেফতার’ করা হবে! টাকা লাগবে এই মিথ্যা অভিযোগ থেকে বাঁচাতে।

সতর্ক থাকার উপায়: মনে রাখতে হবে, ভারতীয় আইনে এমন কোনো “ডিজিটাল অ্যারেস্ট” নেই। শান্ত থাকুন, সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন। যাই বলুক না কেন, কখনওই ব্যক্তিগত তথ্য বা টাকা দেবেন না।

৪. জব অফার ফ্রড

কীভাবে হয়: ভুয়ো চাকরির অফার দিয়ে প্রতারকরা আবেদন ফি বা ব্যাঙ্ক তথ্য নিয়ে নেয়।

সতর্ক থাকার উপায়: কোম্পানির সত্যতা যাচাই করুন। চাকরির নামে কখনও টাকা দেবেন না বা ব্যাঙ্ক তথ্য শেয়ার করবেন না।

৫. পার্সেল ডেলিভারি ফ্রড

কীভাবে হয়: প্রতারকরা দাবি করে, আপনার পার্সেলে নাকি ‘অবৈধ জিনিস’ আছে। আইনি ঝামেলা এড়াতে টাকা দিতে বলে।

সতর্ক থাকার উপায়: সরাসরি কুরিয়ার কোম্পানির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন। ভয় পেয়ে কোনও টাকা পাঠাবেন না।

নিরাপদ ব্যাঙ্কিংয়ের সহজ অভ্যাসগুলো
১. সবসময় যে কোনও ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন।
২. আপনার যোগাযোগের তথ্য ব্যাঙ্কে আপডেটেড রাখুন, যাতে ট্রানজ্যাকশন অ্যালার্ট সময়মতো পান।
৩. অচেনা পুরস্কার, রিফান্ড, চাকরি বা KYC আপডেটের কল বা মেসেজে সতর্ক থাকুন।
৪. অজানা অ্যাপ ডাউনলোড করা বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
৫. নিয়মিত অ্যাপ পারমিশন রিভিউ করুন, অপ্রয়োজনীয় SMS বা কল এক্সেস বন্ধ রাখুন।
৬. সন্দেহজনক মেসেজ এলেই সরকারের চক্ষু পোর্টালে রিপোর্ট করুন। পোর্টালের ঠিকানা: https://sancharsaathi.gov.in

প্রতারিত হলে মনে রাখুন: LBW রুল

L — Law Enforcement: সাইবার ক্রাইম রিপোর্ট করুন https://cybercrime.gov.in -এ অথবা ১৯৩০ নম্বরে কল করুন।

B — Bank: তাৎক্ষণিকভাবে ব্যাঙ্কে জানিয়ে দিন, যাতে অ্যাকাউন্ট সুরক্ষিত করা যায়।

W — Wipe: ডিভাইস রিসেট করুন ও সব পাসওয়ার্ড পরিবর্তন করুন।

এই নিরাপত্তা টিপসগুলো নিজে মনে রাখার পাশাপাশি, বাবা-মা ও বয়স্ক আত্মীয়দেরও জানিয়ে দিন। সচেতনতা যত ছড়িয়ে পড়বে, সুরক্ষাও তত বাড়বে।


```