Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোনা-রুপোর দাম নাকি আরও কমবে! দীপাবলির ছুটির পর ভারতের বাজারে কি বড় পতন দেখা দেবে?

গ্লোবাল মার্কেটে সোনা-রূপোর দাম কমেছে। দীপাবলির ছুটির পর ভারতের বাজার ফের চালু হলে সেই দাম আরও কতটা কমবে, জানুন বিস্তারিত।

সোনা-রুপোর দাম নাকি আরও কমবে! দীপাবলির ছুটির পর ভারতের বাজারে কি বড় পতন দেখা দেবে?

সোনা রুপোর দাম কি কমছে?

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 October 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: সোনা-রূপোর দাম বিশ্ব বাজারে অনেকদিনের রেকর্ড স্পর্শ করার পর হঠাৎ কিছুটা কমেছে। আজ, বুধবার সোনার দাম প্রতি আউন্সে ২.৯% কমেছে, আর রুপো প্রতি আউন্সে ২% হ্রাস পেয়েছে।

এর মূল কারণ হল, যে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে দাম বাড়া দেখার সুযোগ পেয়েছেন, সেই বিনিয়োগকারীরা এবার তাঁদের লাভ তুলছেন। বিশ্লেষকরা বলছেন, এত উঁচু দামে ব্যবসায়ীরা মুনাফা তুলতে চাইছেন, সেটাই স্বাভাবিক।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX দীপাবলির ছুটির জন্য বন্ধ রয়েছে। তাই দেশের বাজার এখনও এই পতনের প্রভাব দেখায়নি। সোনা এখন প্রতি ১০ গ্রামের দাম ১,২৮,০০০ টাকা, যা আগের বন্ধের তুলনায় ২৭১ টাকা কম। এবং রুপো প্রতি কেজিতে ১,৫০,০০০ টাকা, যা আগের তুলনায় ৩২৭ টাকা কম।

আগামীকাল, ২৩ অক্টোবর, MCX খোলার পর সোনা ও রূপোর দাম আরও কমে শুরু করতে পারে। প্রসঙ্গত, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত সোনার দাম ৫৬% বেড়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, সাময়িক পতন হয়েছে কারণ বিনিয়োগকারীরা ম্যাক্রো ইকোনমিক খবর এবং মার্কিন মুদ্রানীতি-কে লক্ষ্য করছেন। এর ফলে আগামীকাল সোনা-রুপোর দাম আরও কিছুটা কমতে পারে। উৎসবের মরসুমে (ধনতেরাস, দীপাবলি) সোনার চাহিদা বেশি থাকে, যা বাজারকে পের কিছুটা সহায়তা করবে। সর্বোপরি, এই স্বল্পমেয়াদি পতন নতুন বিনিয়োগকারীদের জন্য সুযোগ হতে পারে।


```