Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

Budget 2026: বাজেটের আগে শেয়ার বাজারে ধস, সোনা-রুপো হল সস্তা

দেশের শেয়ার বাজার (Share Market)। শেয়ার বাজারের সূচক সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50) দু’টিই বড়সড় পতনের মুখে পড়ে। 

Budget 2026: বাজেটের আগে শেয়ার বাজারে ধস, সোনা-রুপো হল সস্তা

আগের দিনের রেকর্ড উচ্চতার পর, শুক্রবার সকালে এমসিএক্সে সোনা ও রুপোর দামে (MCX Gold & Silver) ৪ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়। কল্পিত ছবি এআই দিয়ে তৈরি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 January 2026 13:42

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2026) আগে শুক্রবার দিনের শুরুতেই লালদাগ নিয়ে লেনদেন শুরু করে দেশের শেয়ার বাজার (Share Market)। শেয়ার বাজারের সূচক সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50) দু’টিই বড়সড় পতনের মুখে পড়ে। মূলত ধাতব ক্ষেত্রের (Metal Stocks) শেয়ারে ব্যাপক বিক্রি, টাকার অবমূল্যায়ন (Depreciating Rupee), বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার বিক্রি (Foreign Selling) এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি (Rising Crude Oil Prices)— সব মিলিয়ে বাজেটের আগে বিনিয়োগকারীদের মধ্যে সাবধানী পা ফেলতে বাধ্য করেছে। বিশেষত বাজেটের আগে বিনিয়োগকারীরা যে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ।

এদিন সকালেই সেনসেক্স ৬১৯.০৬ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৮১,৯৪৭.৩১ স্তরে। নিফটি ৫০ নেমে আসে ১৭১.৩৫ পয়েন্ট কমে ২৫,২৪৭.৫৫ স্তরে। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ সেনসেক্স ৮২,১৮০.৯৯, অর্থাৎ ৩৮৫.৩৮ পয়েন্ট কম। অথবা মাইনাস ৪৭ শতাংশ ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে, নিফটি ৫০ সামান্য উন্নতি করে দাঁড়ায় ২৫,২৯৯.৪০।  অর্থাৎ ১১৯.৫০ পয়েন্ট পড়ে মাইনাস ০.৪ শতাংশ ক্ষতিতে পৌঁছয়।

রবিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশের দিকে তাকিয়ে রয়েছে বাজার। ওইদিন বিশেষ ট্রেডিং সেশন (Special Trading Session) চলবে। তার আগের দিন বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী হয়ে বাজার বন্ধ হয়েছিল, যখন নিফটি ৫০ প্রথমবারের মতো ২৫,৪০০ স্তর অতিক্রম করে। আন্তর্জাতিক বাজারে শুক্রবার এশিয়ার শেয়ার বাজার (Asian Markets) সামান্য চাঙ্গা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান (Federal Reserve Chair) নিয়োগের ঘোষণার খবরে।

এদিন বাজারে মিশ্র চিত্র দেখা গিয়েছে। এফএমসিজি (FMCG), মিডিয়া (Media), তথ্যপ্রযুক্তি (IT), মিড-স্মল ক্যাপ (Mid-Smallcap) এবং স্বাস্থ্য পরিষেবা (Healthcare) খাতে নির্দিষ্ট কেনাকাটা হলেও ধাতু খাতে তীব্র পতন বাজারের মনোভাব দুর্বল করেছে। ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল ব্যবসাও (Banking and Financials) চাপে ছিল। সামগ্রিকভাবে বিনিয়োগকারীরা স্থিতিশীল ও তুলনামূলক নিরাপদ শেয়ারের দিকে ঝুঁকছেন।

অপরিশোধিত তেলে অস্থিরতা, ভূ-রাজনৈতিক ঝুঁকি

শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Prices) কিছুটা কমেছে মুনাফা তোলার (Profit-taking) কারণে। তবে মাসিক হিসেবে তেল বাজার এক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্সের পথে রয়েছে। বৃহস্পতিবার তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের ফলে প্রায় ১৫ শতাংশ উৎপাদন ব্যাহত হয়। পাশাপাশি ইরান-সংক্রান্ত ভূ-রাজনৈতিক উত্তেজনা (Geopolitical Risk) এবং ডলারের দুর্বলতা (Weak Dollar Index) তেলের দামকে আরও সমর্থন দিয়েছে।

সোনা-রুপোর দামে বড়সড় ধস

আগের দিনের রেকর্ড উচ্চতার পর, শুক্রবার সকালে এমসিএক্সে সোনা ও রুপোর দামে (MCX Gold & Silver) ৪ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়। এপ্রিল ফিউচারে এমসিএক্স সোনার দাম (MCX Gold Price Today) শুরু হয় ১.৮৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,৮০,৪৯৯ টাকায়। আগের দিন বন্ধ হয়েছিল ১,৮৩,৯৬২ টাকায়। বৃহস্পতিবার সোনা সর্বকালের রেকর্ড ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল।

এমসিএক্সে রুপোর দাম (MCX Silver Price Today) প্রায় ৪ শতাংশ পড়ে প্রতি কেজিতে দাঁড়ায় ৩,৮৩,৮৯৮ টাকা। আগের দিন বাজার বন্ধ হওয়ার সময় দাম ছিল ৩,৯৯,৮৯৩ টাকা। বৃহস্পতিবার রুপোর দাম নতুন রেকর্ড ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল। বিশ্ববাজারে ডলারের (Strong US Dollar) মূল্য শক্তিশালী থাকার কারণে সোনা-রুপোর দাম কিছুটা চাপের মুখে রয়েছে। তবুও মাসিক হিসেবে সোনার দাম ১৯৮০ সালের পর সবচেয়ে বড় উত্থানের পথে রয়েছে। কারণ ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার (Global Economic Uncertainty) মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ (Safe-haven Asset) হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন।


```