অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন।

নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1 February 2026 10:38
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাড়তি কর বা শুল্কের রক্তচক্ষুও দমাতে পারেনি ভারতকে। বিশ্ববাজারের হাজারো বাধা সামলে ভারতীয় অর্থনীতি নিজের ছন্দেই এগিয়ে চলেছে। আর এই মজবুত ভিতের ওপর দাঁড়িয়েই আজ, ১ ফেব্রুয়ারি ২০২৬, দেশের পূর্ণাঙ্গ বাজেট (Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
এবারের বাজেটের মূল লক্ষ্য শুধু উন্নয়ন নয়, বরং দেশের আগামীর পথে থাকা ৮টি বড় চ্যালেঞ্জকে জয় করা। একদিকে বিদেশের চাপ, আর অন্যদিকে দেশের মানুষের আকাশছোঁয়া প্রত্যাশা—এই দুইয়ের মেলবন্ধনে নির্মলা সীতারামনের ঝুলি থেকে আজ কী কী বেরিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে প্রতি বছর কমপক্ষে ৮% জিডিপি বৃদ্ধি প্রয়োজন। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পূর্বাভাস ৬.৮% থেকে ৭.২%, যা লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট নয়। অর্থমন্ত্রীর জন্য এটি বড় পরীক্ষা।
২. আইটি সেক্টরে কর্মসংস্থান সংকট
সফটওয়্যার কোম্পানিতে নতুন কর্মী নিয়োগ প্রায় বন্ধ। দেশের শীর্ষ ৫টি আইটি সংস্থায় ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ৯ মাসে মাত্র ১৭ জন নতুন কর্মী যুক্ত হয়েছেন, যেখানে গত বছর সংখ্যা ছিল ১৭,৭৬৪। শিক্ষিত যুবকদের জন্য এটি বড় উদ্বেগের বিষয়।
৩. টাকার অবমূল্যায়ন
ডলারের সঙ্গে ভারতীয় টাকার মান ক্রমাগত কমছে। বর্তমানে ১ ডলারের দাম প্রায় ৯২ টাকা। ১ এপ্রিল ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত টাকার মান প্রায় ৬.৫% হ্রাস পেয়েছে, যা আমদানি পণ্যের দাম বাড়াতে পারে।
৪. চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি
চিন থেকে আমদানি তুলনায় রফতানি কম। বর্তমানে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ৮.৩৯ লক্ষ কোটি টাকা। দেশীয় উৎপাদন বাড়ানো এবং ঘাটতি কমানো বড় চ্যালেঞ্জ।
৫. সোনা ও রুপের দাম বৃদ্ধি
বিয়ের মরসুমে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারদের জন্য সোনা-রূপার দাম চরম চাপ সৃষ্টি করছে। ৩০ জানুয়ারি ২০২৬-এ ১০ গ্রাম সোনার দাম ১.৭১ লক্ষ টাকা এবং ১ কেজি রূপার দাম ৩.৯৫ লক্ষ টাকা। দেশে বছরে প্রায় ১ কোটি বিয়ে হয়, তাই এটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হিসেবে গুরুত্বপূর্ণ।
৬. পরিচ্ছন্ন শহর ও দূষণ
ভারতের ৪৪% শহর দীর্ঘস্থায়ী বায়ুদূষণে ভুগছে। এর মধ্যে মাত্র ৪% শহর ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’-এর আওতায়। দিল্লিতে বছরে মাত্র ৭৯ দিন বায়ুর মান ‘সন্তোষজনক’ থাকে।
৭. মার্কিন রফতানি শুল্ক
যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর প্রায় ৫০% রফতানি শুল্ক আরোপ করেছে। ফলে ভারতীয় পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
৮. কৃষি ও কৃষকের আয়
খাদ্যশস্য উৎপাদন বাড়লেও (৩,৫৭৭.৩ লক্ষ মেট্রিক টন) ভারত এখনও বিশ্ব গড়ের তুলনায় পিছিয়ে। ডাল ও ভুট্টার মতো ফসলের উৎপাদন বাড়িয়ে কৃষকের আয় দ্বিগুণ করা বাজেটের অন্যতম লক্ষ্য।
এই নয়টি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন প্রকল্প, কর ছাড় ও অন্যান্য নীতি ঘোষণা করবেন। গোটা দেশ তাকিয়ে আছে এই বাজেটের প্রতি।