স্বাধীনতা উত্তর ভারতে ২০১৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ (Union Budget 2026) করা হত ২৮ ফেব্রুয়ারি। ব্রিটিশ আমল থেকেই এই ঐতিহ্য চলে আসছিল। কিন্তু মোদী সরকার ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করে এই ঐতিহ্যের অবসান ঘটায়।

নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1 February 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: বাজেটের (Bugdet 2026) দিন বদলেছে। সময়ও বদলেছে। কিন্তু তিথি নক্ষত্র দেখে বাজেট পেশের চিন্তা কোনও দিন কারও মাথায় এসেছে, এটাও বলা যাবে না। তবে কাকতালীয়ভাবেই আজ মাঘী পূর্ণিমা (Maghi Purnima)। যা হিন্দু শাস্ত্রমতে অত্যন্ত শুভ বলেই বিবেচিত। মানেন যাঁরা, তাঁরা নতুন আর্থিক বছরকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন।
স্বাধীনতা উত্তর ভারতে ২০১৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ (Union Budget 2026) করা হত ২৮ ফেব্রুয়ারি। ব্রিটিশ আমল থেকেই এই ঐতিহ্য চলে আসছিল। কিন্তু মোদী সরকার ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করে এই ঐতিহ্যের অবসান ঘটায়।
তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি (Arun Jetli) ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। তারপর থেকে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারির বদলে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। এই তারিখ পরিবর্তনের পিছনে সরকারের প্রধান যুক্তি ছিল প্রশাসনিক কাজ সহজ করা এবং উন্নয়ন প্রকল্পগুলিতে গতি আনা। কারণ বাজেটে ঘোষিত প্রকল্পগুলির অনেকগুলিই এপ্রিল মাসে শুরু হওয়া নতুন আর্থিক বছরে কার্যকর হয়। ফেব্রুয়ারির শেষে বাজেট পেশ (Budget 2026) হলে প্রকল্প বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় মেলে না।
দিনের মতোই বদলে গিয়েছে বাজেট পেশের সময়ও। আগে বিকেল ৫টায় দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করতেন। ১৯৯৯ সাল পর্যন্ত সেই নিয়ম বহাল থাকলেও তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা মিডিয়ার কভারেজের সুবিধা এবং সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বাজেট পেশের সময় সকাল ১১টা করে দেন। সেই থেকেই কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে সকাল ১১টায়।
আজ রবিবার সকাল ১১টায় যখন বাজেট পেশ করেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) , তখন শুক্ল পূর্ণিমা। অত্যন্ত শুভ, পবিত্র এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একটি তিথিহিসেবে যা বিবেচিত। আত্মশুদ্ধি ও সৌভাগ্যের বার্তা বহন করে এই তিথি। নতুন কিছু শুরুর পক্ষে আদর্শ। ভাষণের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বাস দেন, অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত ও দীর্ঘস্থায়ী করা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা এবং সবকা সাথ, সবকা বিকাশ - এটাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।