Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতের নাগালে সব্যসাচীর গয়না! সেলেবদের মতো সাজতে এই অ্যাপ থেকে সেসব এবার কিনে নিতে পারেন আপনিও

সব ক’টি গয়নাই তৈরি হয়েছে ১৮ ক্যারাট সোনায়। গয়নাগুলির মধ্যে রয়েছে ব্র্যান্ডের স্বাক্ষরীয় কারিগরি, VVS–VS EF কালারের ব্রিলিয়ান্ট কাট হিরে, প্রাকৃতিক মুক্তো, দামি রত্নপাথর এবং খুঁটিনাটি নিখুঁত নকশা। 

হাতের নাগালে সব্যসাচীর গয়না! সেলেবদের মতো সাজতে এই অ্যাপ থেকে সেসব এবার কিনে নিতে পারেন আপনিও

ছবি- দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 27 August 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিলাসবহুল লাইফস্টাইল জগতে এল বড় চমক। এক্সক্লুসিভ পার্টনারশিপে ‘টাটা ক্লিক লাক্সারি’র ডিজিটাল প্ল্যাটফর্মে চালু হল দেশের প্রথম সাব্যসাচী ডিজিটাল জুয়েলারি বুটিক।

২১ অগস্ট থেকে এই অনলাইন বুটিক চালু হয়েছে। এখানে থাকছে সাব্যসাচী কলকাতার স্টুডিওতে তৈরি হওয়া সবচেয়ে বড় ফাইন জুয়েলারির কালেকশন। সব ক’টি গয়নাই তৈরি হয়েছে ১৮ ক্যারাট সোনায়। গয়নাগুলির মধ্যে রয়েছে ব্র্যান্ডের স্বাক্ষরীয় কারিগরি, VVS–VS EF কালারের ব্রিলিয়ান্ট কাট হিরে, প্রাকৃতিক মুক্তো, দামি রত্নপাথর এবং খুঁটিনাটি নিখুঁত নকশা। সাব্যসাচীর এই ডিজিটাল বুটিকে পাওয়া যাবে কানের দুল, লকেট, ব্রেসলেট ও আংটি, যা প্রতিদিনের ব্যবহারের জন্যই তৈরি।

এই বুটিকের বিশেষ আকর্ষণ ‘রয়্যাল বেঙ্গল’ সিরিজ। এর মধ্যে রয়েছে ‘রয়্যাল বেঙ্গল হেরিটেজ গোল্ড কালেকশন’ যেখানে খোদাই করা রয়েছে প্রতীকী রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ, আর সঙ্গেই ক্লাসিক সাব্যসাচী মঙ্গলসূত্র। ‘রয়্যাল বেঙ্গল ডায়মন্ড কালেকশন’–এ বসানো হয়েছে দামি হিরে, প্রাকৃতিক রত্নপাথর ও চার্মস। ‘রয়্যাল বেঙ্গল পার্ল কালেকশন’–এ থাকছে প্রাকৃতিক, কালচার্ড এবং সাউথ সি পার্ল। এ ছাড়াও রয়েছে সুন্দরবন কালেকশন—যেখানে প্রকৃতি ও কারিগরির মেলবন্ধন ধরা পড়েছে বন ও প্রাণীর আকারে। টাইগার স্ট্রাইপ এবং শালিমার কালেকশন, আধুনিক নকশার প্রতীক, যেখানে ১৮ ক্যারাট সোনার সঙ্গে ল্যাকার হাইলাইটস ব্যবহৃত হয়েছে। পাশাপাশি টাইগার আই গ্রুপে হিরে বসানো রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীক বিশেষ নজর কেড়েছে।

টাটা ক্লিক লাক্সারির সিইও গোপাল আস্থানা বললেন, “আমরা সব সময় ভারতীয় এবং আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডকে উদযাপন করি। সাব্যসাচীর জুয়েলারি এই তালিকায় নতুন মাত্রা যোগ করছে। তাঁদের কারিগরি, ভারতীয় ঐতিহ্য আর গ্লোবাল নান্দনিকতা একসঙ্গে আমাদের প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করছে। এই সহযোগিতা দেশের প্রত্যন্ত শহরগুলির মানুষকেও সহজে সাব্যসাচীর ফাইন জুয়েলারির সঙ্গে পরিচয় করিয়ে দেবে।”

অন্যদিকে, সাব্যসাচী মুখোপাধ্যায়, ফাউন্ডার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর, সব্যসাচী ক্যালকাটা এলএলপি এনিয়ে বললেন, ‘এই সংগ্রহ তৈরি হয়েছে ব্র্যান্ডের ধরণ আর ঐতিহ্যবাহী মান ধরে রেখে। আমাদের লক্ষ্য সবসময়ই দামকে অযথা ‘আস্পিরেশনাল’ না করে, প্রকৃত মূল্য আর গুণমানের সমন্বয় রাখা। সাব্যসাচী জুয়েলারি আজও আগের মতোই ‘রিফাইনড, রুটেড অ্যান্ড টাইমলেস’। ভারতবর্ষে প্রায়ই আমরা দামের কথা বলি, কিন্তু মূল্যের কথা বলি কম। আমাদের কাজ সেই দৃষ্টিভঙ্গিই পাল্টাবে।’

সাব্যসাচী কলকাতার সিইও মণীশ চোপড়া বলেন, ‘দুই দশক ধরে আমাদের ব্র্যান্ড যে কারিগরি, সততা এবং দীর্ঘস্থায়ী মূল্যের জন্য ভালবাসা পেয়েছে, সেটাকেই এবার ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে দেশের নতুন প্রজন্মও সহজে এই গয়নার সঙ্গে যুক্ত হতে পারবেন।’

২১ অগস্ট থেকে টাটা ক্লিক লাক্সারি’র অনলাইনে পাওয়া যাচ্ছে সাব্যসাচীর আইকনিক ফাইন জুয়েলারি সংগ্রহ।


```