Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুষ সেজে দিদির শ্বশুরবাড়িতে চলে গেল বোন, চুরি করল দেড় কোটি টাকার গয়না! শেষ রক্ষা হল না

পুলিশ জানিয়েছে, সমস্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে।

পুরুষ সেজে দিদির শ্বশুরবাড়িতে চলে গেল বোন, চুরি করল দেড় কোটি টাকার গয়না! শেষ রক্ষা হল না

বাড়িটি দেখতে চাওয়ার অজুহাতে পুরুষবেশী ওই মহিলা ভেতরে ঢোকেন।

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 August 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের মানিকপুরে এক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের এক মহিলা পুরুষের ছদ্মবেশে নিজেরই দিদির শ্বশুরবাড়িতে ঢুকে ১.৫ কোটি টাকারও বেশি মূল্যের গয়না চুরি করেছেন। অভিযুক্তের নাম জ্যোতি মোহন ভানুশালী।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। অভিযুক্তকে সেদিনই গুজরাতের নবরসী থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুরুষের বেশে দিদির শ্বশুরবাড়িতে যান। ৬৬ বছরের বৃদ্ধ শ্বশুর বাড়িতে একাই থাকতেন। বাড়িটি দেখতে চাওয়ার অজুহাতে পুরুষবেশী ওই মহিলা ভেতরে ঢোকেন।

এরপর বৃদ্ধকে বাথরুম ‘দেখানোর’ কথা বলে সেখানে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেন এবং ১.৪ কেজি সোনা ও ২.৩ কেজি রুপো (যার মোট বাজারমূল্য ১,৫০,৮৪,০৫০ টাকা) নিয়ে পালিয়ে যান।

অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ চুরি, ডাকাতি এবং বেআইনিভাবে আটকে রাখার ধারায় মামলা রুজু করে। তদন্তকারীরা ৭৫-৮০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। একটিতে দেখা যায়, এক ব্যক্তি চুরি করা জিনিসপত্র রেখে চলে যাচ্ছে, পরে একজন মহিলা এসে সেগুলি সংগ্রহ করছেন।

প্রযুক্তিগত নজরদারি ও সূত্র মারফত জানা যায়, ভুক্তভোগীর এক আত্মীয় যিনি গুজরাতে থাকেন, তিনি এই ঘটনায় জড়িত থাকতে পারেন। দ্রুত পদক্ষেপ নিয়ে ক্রাইম ব্রাঞ্চের একটি দল, নবরসী পুলিশের সহায়তায়, সোমবার রাতেই অভিযুক্ত জ্যোতিকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি তাঁর অপরাধের কথা স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, সমস্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে।


```